ইতিহাসের এই দিনে

প্রথম পাতা » ছবি গ্যালারী » ইতিহাসের এই দিনে
সোমবার, ২২ জুন ২০২৬



ইতিহাসের এই দিনে

আজ সোমবার, ২২ জুন ২০২৬। অনেকের আজ জন্মবার্ষিকী, আবার কেউ মৃত্যুবরণ করেছেন এই দিনেই। চলুন একনজরে দেখে নেয়া যাক আজকের দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনাবলী

১৩৭৭ - দ্বিতীয় রিচার্ডের ইংল্যান্ডের সিংহাসনে আরোহণ।
১৫১৯ - ব্রিটেনে দাসপ্রথা বাতিল।
১৫৫৫ - হুমায়ুন সিন্ধু নদী পার হয়ে লাহোর দখল করে নেন এবং সিকান্দর সুরিকে দিল্লীর সিংহাসন থেকে উৎখাত করেন।
১৫৫৫ - সিরহিন্দ যুদ্ধে জয়লাভের পর হুমায়ুনকে সম্রাট আকবরের উত্তরাধিকার ঘোষণা।
১৬৩৩ - পৃথিবী সূর্যের চারদিকে ঘুরছে- এই অভিমতের জন্য গ্যালিলিও গ্যালিলির বিচার শুরু হয়।
১৭৭২ - ব্রিটেন থেকে ক্রীতদাস প্রথা তুলে নেয়া হয়।
১৮১৪ - লন্ডনে লর্ডের ক্রিকেট মাঠে প্রথম ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়।
১৯১১ - পঞ্চম জর্জ ব্রিটেনের রাজা হিসেবে অভিষিক্ত হন।
১৯১৫ - নেপোলিয়ন দ্বিতীয়বার সিংহাসনচ্যুত হন।
১৯২১ - ৫২টি দেশের ৬০৫ জনপ্রতিনিধির উপস্থিতিতে মস্কোয় তৃতীয় কমিউনিস্ট আন্তর্জাতিক সম্মেলন শুরু হয়।
১৯৪০ - সুভাষচন্দ্র বসু জাতীয় কংগ্রেস ত্যাগ করে ফরোয়ার্ড ব্লক প্রতিষ্ঠা করেন।
১৯৪১ - হিটলার অপারেশন বারবারোসা নামে পরিচিত সোভিয়েত রাশিয়া অভিযান শুরু করেছিলেন।
১৯৭২ - আন্তর্জাতিক শ্রম সংস্থায় (আইএলও) বাংলাদেশের সদস্যপদ লাভ।
১৯৮১ - ইরানি প্রেসিডেন্ট বনী সদর ক্ষমতাচ্যুত।
১৯৮৯ - পনের বছরের গৃহযুদ্ধের অবসান ঘটিয়ে এ্যাংগোলার বিবাদমান পক্ষগুলো যুদ্ধবিরতি মেনে নিতে রাজি হয়।
২০০২ - ইরানে ভূমিকম্পে ৫ শতাধিক লোক নিহত।

জন্ম

১৭৬৭ - ভিলহেল্ম ফন হুম্বোল্ট, জার্মান ভাষাবিজ্ঞানী।
১৮৩৭ - পল মর্ফি, সর্বকালের সেরা দাবাড়ু।
১৮৫৫ - স্যামুয়েল মরিস, অস্ট্রেলিয়ান ক্রিকেটার।
১৮৫৬ - হেনরি রাইডার হ্যাগার্ড, বিখ্যাত ইংরেজ ঔপন্যাসিক।
১৮৮৯ - কবি শেখর কালিদাস রায়, রবীন্দ্রযুগের বিশিষ্ট রবীন্দ্রানুসারী কবি, প্রাবন্ধিক ও পাঠ্যপুস্তক রচয়িতা।
১৮৯৮ - এরিখ মারিয়া রেমার্ক, জার্মান সাহিত্যিক ও স্বনামধন্য লেখক।
১৮৯৮ - এরিখ মারিয়া রেমার্ক, জার্মান লেখক।
১৯০৩ - জন ডিলিঞ্জার, মার্কিন ব্যাংক ডাকাত।
১৯০৬ - বিলি ওয়াইল্ডার, অস্ট্রিয়ায় জন্মগ্রহণকারী ইহুদি মার্কিন সাংবাদিক এবং চিত্রনাট্যকার।
১৯১২ - সাগরময় ঘোষ, বাঙ্গালি লেখক ও বাংলা সাহিত্য-পত্রিকা ‘দেশ’এর সাবেক সম্পাদক।
১৯২২ - ভি বালসারা, ভারতীয় সঙ্গীত পরিচালক আবহসঙ্গীত পরিচালক ও যন্ত্র সঙ্গীত শিল্পী।
১৯২৩ - গৌরকিশোর ঘোষ, প্রথিতযশা বাঙালি সাংবাদিক ও সাহিত্যিক।
১৯৩২ - অমরিশ পুরি, ভারতীয় অভিনেতা ও থিয়েটার শিল্পী।
১৯৩২ - সোরায়া এসফানদিয়ারি-বখতিয়ারি, একজন ইরানি অভিনেত্রী।
১৯৪০ - আব্বাস কিয়রোস্তামি, বিশ্ববিখ্যাত ইরানি চলচ্চিত্র পরিচালক, প্রযোজক, চিত্রনাট্যকার, চিত্রগ্রাহক, আলোকচিত্রশিল্পী।
১৯৪৩ - ক্লাউস মারিয়া ব্রানডাউয়া, অস্ট্রীয় অভিনেতা ও পরিচালক।
১৯৪৪ - হেলমাট ডায়েটল, জার্মান চলচ্চিত্র পরিচালক এবং লেখক।
১৯৪৯ - মেরিল স্ট্রিপ, মার্কিন যুক্তরাষ্ট্রের বিখ্যাত অভিনেত্রী ও গায়িকা।
১৯৬০ - এরিন ব্রকোভিচ, মার্কিন আইনজ্ঞ।
১৯৬৪ - ড্যান ব্রাউন একজন মার্কিন রোমাঞ্চকর উপন্যাস লেখক।
১৯৭৪ - বিজয় (অভিনেতা) আসল নাম জোসেফ বিজয় চন্দ্রশেখর, একজন ভারতীয় তামিল ছবির নায়ক।
১৯৮৪ - জেরোমি টেলর, ওয়েস্ট ইন্ডিয়ান ক্রিকেটার।
১৯৮৭ - নিকিতা রাকাভেৎসা, অস্ট্রেলীয় পেশাদার ফুটবলার।

মৃত্যু

১০৩৭ - ইবনে সিনা, মধ্যপ্রাচ্যের কিংবদন্তীতুল্য দার্শনিক, চিকিৎসক ও বিজ্ঞানী।
১৪২৯ - জামশিদ গিয়াসউদ্দিন আল কাশি, মধ্যযুগের একজন প্রতিভাধর মুসলমান জ্যোতির্বিজ্ঞানী।
১৯৩৬ - মরিস শ্লিক, জার্মান দার্শনিক, পদার্থবিজ্ঞানী এবং যৌক্তিক ইতিবাদের উদ্গাতা।
১৯৪০ - মন্টি নোবেল, বিখ্যাত অস্ট্রেলীয় আন্তর্জাতিক ক্রিকেটার ছিলেন।
১৯৫৯ - তুলসী লাহিড়ী, নাট্যকার, অভিনেতা, সুরকার, বাংলা ছায়াছবির জনপ্রিয় চিত্রনাট্যকার।
১৯৬৫ - ডেভিড ও. সেলৎসনিক, মার্কিন প্রযোজক, চিত্রনাট্যকার এবং চলচ্চিত্র স্টুডিও নির্বাহী।
১৯৬৯ - জুডি গারল্যান্ড, মার্কিন গায়িকা ও অভিনেত্রী।
১৯৭৬ - গোপীনাথ কবিরাজ, ভারতীয় বাঙালি সংস্কৃত-তন্ত্র পণ্ডিত ও দার্শনিক।
১৯৮৭ - ফ্রেড অ্যাস্টেয়ার, মার্কিন অভিনেতা এবং নৃত্যশিল্পী।
১৯৯০ - ইলিয়া ফ্রাংক, সোভিয়েত পদার্থবিজ্ঞানী।
১৯৯৩ - প্যাট নিক্সন, মার্কিন শিক্ষাবিদ, মার্কিন যুক্তরাষ্ট্রের ৩৭তম রাষ্ট্রপতি জেরাল্ড ফোর্ডের সহধর্মিণী।
২০০৮ - জর্জ কার্লিন, মার্কিন স্ট্যান্ড-আপ কৌতুকাভিনেতা, অভিনেতা, লেখক এবং সামাজিক সমালোচক।
২০২০ - অমলেন্দু বন্দ্যোপাধ্যায়, বিশিষ্ট বাঙালি জ্যোতির্বিজ্ঞানী।

বাংলাদেশ সময়: ১১:২৬:০৬   ৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


তারেক রহমান-আনোয়ার ইব্রাহিমের বৈঠকে গুরুত্ব পেল যেসব বিষয়
বেলজিয়ামের সঙ্গে গোলশূন্য ড্র, কঠিন সমীকরণে ইরান
এবার উরুগুয়েকেও রুখে দিল বিশ্বকাপের নবাগত কেপ ভার্দে
সালাহর কাঁধে ভর করে বিশ্বকাপে প্রথম জয় মিশরের
ইতিহাসের এই দিনে
সৌদি আরবকে ৪ গোলে হারালো স্পেন
আল কোরআন ও আল হাদিস
‘কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে’
যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা নিয়ে সুইজারল্যান্ডে পাকিস্তান প্রতিনিধি দল
পঞ্চবটী-পাগলা সড়ক নারায়ণগঞ্জ সওজের আওতায় আনার নির্দেশ ডিসির

News 2 Narayanganj News Archive

আর্কাইভ