সালাহর কাঁধে ভর করে বিশ্বকাপে প্রথম জয় মিশরের

প্রথম পাতা » খেলাধুলা » সালাহর কাঁধে ভর করে বিশ্বকাপে প্রথম জয় মিশরের
সোমবার, ২২ জুন ২০২৬



সালাহর কাঁধে ভর করে বিশ্বকাপে প্রথম জয় মিশরের

ঐতিহাসিক জয়। তিনবার বিশ্বকাপে অংশ নিয়ে মিশর কোনো ম্যাচ জিততে পারেনি, জয় ছিল না দুই বিশ্বকাপে খেলা নিউজিল্যান্ডেরও। ইতিহাস গড়ার সুযোগটি লুফে নিলো মোহামেদ সালাহর দল। তার কাঁধে ভর করেই জিতেছে মিশর।

ভ্যাঙ্কুভারে নিউজিল্যান্ড এগিয়ে গিয়ে প্রথম জয়ের সুযোগ তৈরি করলেও ঘুরে দাঁড়ায় মিশর। প্রথমার্ধে ১-০ ব্যবধানে পিছিয়ে থাকা দলটি দ্বিতীয়ার্ধে করলো ৩ গোল। যার মধ্যে সালাহ এক গোল করার পাশাপাশি সতীর্থ ট্রেজেগুয়েটকে দিয়ে একটি গোল বানিয়েও দেন।

ম্যাচের ১৫ মিনিটের মাথায়ই এগিয়ে যায় নিউজিল্যান্ড। ফিন সারম্যান ছিলেন ফাঁকায়। কর্নার থেকে টিম পেইনের বাঁকানো শটে লাফিয়ে উঠে করা হেডে বল জালে পাঠান মেজর সকার লিগে খেলা এই ডিফেন্ডার। তবে দিনটা তাদের ছিল না। দ্বিতীয়ার্ধে ম্যাচে ফিরে মিশর।

ম্যাচের ৫৮ মিনিটে মোহামেদ হানি বল পেয়ে ডি বক্সের মাঝখানে পাঠিয়ে দেন। একা থাকা জিকো কোনো ভুল না করে হেডের মাধ্যমে ব্যবধান ১-১ করেন। পরের গোলের জন্য মিশরের ১০ মিনিটও লাগেনি। দ্বিতীয়ার্ধের পানীয় বিরতির ঠিক আগে সালাহ ও জিকোর ওয়ান-টু-ওয়ান পাসে মিশর আক্রমণে উঠে। শেষে সালাহ আড়াআড়ি শটে নিউজিল্যান্ড গোলরক্ষককে পরাস্ত করেন।

পরের গোলে সালাহ অ্যাসিস্ট করেন। তার নিখুঁত পাসে বদলি খেলোয়াড় ট্রেজেগুয়েট হেডে গোল করেন। মিশর এরপর আরও সুযোগ তৈরি করেছিল, কিন্তু গোল করা হয়নি।

বাংলাদেশ সময়: ১১:৩২:০৪   ১০২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


জার্মানিকে হারিয়ে ইতিহাস গড়ল গ্রিস
রোনালদোকে বেঞ্চে রেখে নরওয়েকে হারাল পর্তুগাল
আরেকটি বিশ্বকাপ, আবারও চ্যাম্পিয়ন স্পেন
শ্রীলঙ্কাকে ২২৩ রানে হারিয়ে সিরিজ ইংল্যান্ডের
শেষ মুহূর্তের নাটকীয়তায় মিয়ানমারকে হারাল কম্বোডিয়া
পাঁচ গোলের রোমাঞ্চে ইংল্যান্ডকে হারালো স্পেন
৭৫ বছরের এশিয়ান গেমস ইতিহাসে রেকর্ড গড়লেন জাপানি খুদে অ্যাথলেট
ফিফা আসিয়ান কাপে পাকিস্তানের বিপক্ষে দাপুটে জয় থাইল্যান্ডের
এমবাপ্পের গোলে জয় ফ্রান্সের, হারলো ইতালি
শেষ মুহূর্তের গোলে অস্ট্রেলিয়ার কাছে হার এড়াল ব্রাজিল

News 2 Narayanganj News Archive

আর্কাইভ