সোমবার, ২২ জুন ২০২৬

সরিষাবাড়ীতে উন্নত প্রযুক্তিতে পাট চাষে চাষী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

প্রথম পাতা » ছবি গ্যালারী » সরিষাবাড়ীতে উন্নত প্রযুক্তিতে পাট চাষে চাষী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
সোমবার, ২২ জুন ২০২৬



সরিষাবাড়ীতে উন্নত প্রযুক্তিতে পাট চাষে চাষী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

জামালপুর প্রতিনিধি : সোনালী আশের সোনার দেশ, পরিবেশ বান্ধব বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরের সরিষাবাড়ীতে পাট উৎপাদনকারী চাষী প্রশিক্ষণ-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

​আজ সোমবার (২২ জুন) সকাল ১০টা থেকে দিনব্যাপী উপজেলা পরিষদ হলরুমে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। বস্ত্র ও পাট মন্ত্রণালয়াধীন পাট অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত ‘উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ (২য় সংশোধিত)’ প্রকল্পের আওতায় এই প্রশিক্ষণের আয়োজন করা হয়।

​উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফসানা আফরোজ-এর সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালাটি পরিচালনা করেন উপজেলা পাট কর্মকর্তা রিফাত হোসেন। কর্মশালায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত ৬০ জন পাট চাষীকে আধুনিক ও উন্নত প্রযুক্তিতে পাট চাষের ওপর বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়।

​দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত থেকে পাট চাষের খুঁটিনাটি ও আধুনিক প্রযুক্তি ব্যবহারের বিষয়ে বিশদ আলোচনা করেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ অনুপ সিংহ, জামালপুর জেলা পাট কর্মকর্তা আকরাম হোসেন ও জেলা পাট উন্নয়ন সহকারী ​আব্দুল জলিল প্রমুখ।

কর্মশালায় আলোচকরা পরিবেশবান্ধব সোনালী আঁশ পাটের গৌরবময় ঐতিহ্য ফিরিয়ে আনার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, সঠিক নিয়মে উন্নত প্রযুক্তি ব্যবহার করে পাট ও পাটবীজ উৎপাদন করলে উৎপাদন খরচ যেমন কমবে, তেমনি কৃষকরা মানসম্মত পাট উৎপাদন করে অধিক লাভবান হতে পারবেন। দেশের অর্থনৈতিক সমৃদ্ধি ও পরিবেশ রক্ষায় এই প্রকল্প অত্যন্ত কার্যকর ভূমিকা রাখবে।

বাংলাদেশ সময়: ১৬:১৩:৩৪   ৪৯ বার পঠিত