সদরপুর সরকারি কলেজে এইচএসসি পরীক্ষার্থী- ২০২৬ এর বিদায় ও দু’আ মাহফিল

প্রথম পাতা » ছবি গ্যালারী » সদরপুর সরকারি কলেজে এইচএসসি পরীক্ষার্থী- ২০২৬ এর বিদায় ও দু’আ মাহফিল
সোমবার, ২২ জুন ২০২৬



সদরপুর সরকারি কলেজে এইচএসসি পরীক্ষার্থী- ২০২৬ এর বিদায় ও দু’আ মাহফিল

সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি : ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আন্তরিক পরিবেশে ফরিদপুরের সদরপুর সরকারি কলেজে এইচএসসি পরীক্ষার্থী-২০২৬ এর বিদায় উপলক্ষে মিলাদ ও দু’আ মাহফিল- ২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২২ জুন) বেলা ১১টায় কলেজের ১০৫ নম্বর কক্ষে ছাত্ররা এবং ১০৩ নম্বর কক্ষে ছাত্রীবৃন্দ আসন গ্রহণ করেন। পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদরপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. এনামুল হক। বার্ষিক মিলাদ ও দু’আ মাহফিল পরিচালনা কমিটির আহ্বায়ক মো. আফসার উদ্দিন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

এসময় বক্তব্য রাখেন ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মো. ইসমাইল হোসেন, হিসাববিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মোহাম্মদ ফখরুল ইসলাম আনোয়ারী এবং ছাত্র প্রতিনিধি হিসেবে কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. হাসান সরদার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দর্শন বিভাগের প্রভাষক বেলায়েত হোসেন ইমরোজ।

সদরপুর সরকারি কলেজ মসজিদের পেশ ইমাম মুফতী মুহাম্মাদ জাকির হুসাইন ফরিদী দু’আ ও মোনাজাত পরিচালনা করেন। এ সময় তিনি পরীক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ ও আসন্ন এইচএসসি পরীক্ষায় সাফল্য কামনার পাশাপাশি দেশ, জাতি এবং বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন।

অনুষ্ঠানে কলেজের শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বিদায়ী শিক্ষার্থীদের প্রতি শুভকামনা ও আন্তরিক দু’আর মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

বাংলাদেশ সময়: ১৬:১৭:৩৮   ৯৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


রাষ্ট্রপতির সঙ্গে জাপানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
একনেকে ১৫ হাজার ৮২৩ কোটি ৫৭ লাখ টাকার ১৩ প্রকল্প অনুমোদন
রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ
সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির ৪র্থ বৈঠক অনুষ্ঠিত
সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্হায়ী কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত
আটঘর ইউপি নির্বাচনে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী নাছির মাতুব্বার
শশীকড় শহীদ স্মৃতি মহাবিদ্যালয়ে নবীন বরণ
নগরকান্দায় অবৈধ ড্রেজারে বালু উত্তোলন,প্রশাসনের অভিযানে ১ জনের ৭ দিনের কারাদণ্ড
সালথায় ছাত্রলীগ নেতা নাঈম গ্রেপ্তার
বোয়ালমারীতে তদন্ত রিপোর্ট নিয়ে শিক্ষা কর্মকর্তার তালবাহানা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ