মধুখালীতে বিআরডিবির উদ্যোগে ৫ শতাধিক সদস্যের মাঝে বিনামূল্যে গাছের চারা বিতরণ

প্রথম পাতা » ছবি গ্যালারী » মধুখালীতে বিআরডিবির উদ্যোগে ৫ শতাধিক সদস্যের মাঝে বিনামূল্যে গাছের চারা বিতরণ
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬



মধুখালীতে বিআরডিবির উদ্যোগে ৫ শতাধিক সদস্যের মাঝে বিনামূল্যে গাছের চারা বিতরণ

মধুখালী প্রতিনিধি : “উন্নত পল্লি, সমৃদ্ধ দেশ—সবার আগে বাংলাদেশ” এই স্লোগানকে সামনে রেখে ফরিদপুরের মধুখালী উপজেলায় বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি)-এর সুফলভোগী সদস্যদের মাঝে বিনামূল্যে গাছের চারা বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২৩ জুন) সকাল ১১টায় মধুখালী উপজেলা বিআরডিবি কার্যালয়ে এ চারা বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা রওশনা জাহান। এসময় উপস্থিত ছিলেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. হারুন অর রশিদ, উপজেলা সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. জাহাঙ্গীর কবির, উপজেলা জুনিয়র অফিসার অমল কুমার সাহা, পরিদর্শক মো. কামাল হোসেনসহ বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের মধুখালী উপজেলা শাখার বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী।
এ সময় বিআরডিবির প্রায় ৫ শতাধিক সুফলভোগী সদস্যের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা রওশনা জাহান বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে সরকার এ ধরনের কর্মসূচি বাস্তবায়ন করছে। তিনি সবাইকে বিতরণকৃত চারাগুলো যথাযথভাবে রোপণ ও পরিচর্যার মাধ্যমে পরিবেশ সংরক্ষণে ভূমিকা রাখার আহ্বান জানান।
বক্তারা বলেন, বৃক্ষরোপণ শুধু পরিবেশ রক্ষাই নয়, অর্থনৈতিকভাবেও মানুষের উপকারে আসে। তাই একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে বেশি বেশি বৃক্ষরোপণে এগিয়ে আসতে হবে।

বাংলাদেশ সময়: ১৫:০২:৩৫   ৭৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
শোলাকিয়া ঈদগাহ মাঠে উন্নয়ন কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
সিদ্ধিরগঞ্জে পুলিশের ওপর হামলার মামলায় ৪ জনসহ গ্রেপ্তার ৭
নিজেদের ব্যর্থতার দায় বিরোধী দলের ওপর চাপাচ্ছে সরকার: জামায়াত সেক্রেটারি
তিস্তার ভাটিতে আরেকটি ব্যারাজ নির্মাণ করা হবে: ত্রাণমন্ত্রী
দেশের প্রতিটি খুন ও মানবতাবিরোধী অপরাধের বিচার হবে: আইনমন্ত্রী
দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৯ তলায় রূপান্তর হবে : স্বাস্থ্যমন্ত্রী
মোংলা নদীতে দশম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু নির্মাণ হবে : নৌপরিবহনমন্ত্রী
ম্যানচেস্টার সিটিকে গুঁড়িয়ে মৌসুমের প্রথম শিরোপা জিতল আর্সেনাল
জামালপুরে গাঁজাসহ মাদক দম্পতি গ্রেপ্তার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ