মাত্র ১০ টাকায় বই পড়ার সুযোগ, ফরিদপুরে জনপ্রিয়তা বাড়ছে বিশ্বসাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমাণ লাইব্রেরির

প্রথম পাতা » ছবি গ্যালারী » মাত্র ১০ টাকায় বই পড়ার সুযোগ, ফরিদপুরে জনপ্রিয়তা বাড়ছে বিশ্বসাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমাণ লাইব্রেরির
বুধবার, ২৪ জুন ২০২৬



মাত্র ১০ টাকায় বই পড়ার সুযোগ, ফরিদপুরে জনপ্রিয়তা বাড়ছে বিশ্বসাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমাণ লাইব্রেরির

ফরিদপুর জেলা প্রতিনিধি : আলোকিত মানুষ চাই ‌ এই স্লোগানের মধ্য দিয়ে শুরু হয়েছিল বিশ্ব সাহিত্য কেন্দ্রের যাত্রা।
দীর্ঘ দিনের পথচলায় ‌তারা ‌তাদের এই কাজটা অব্যাহত রেখেছেন। সারাদেশেই ‌ তাদের শাখা রয়েছে ‌।

তাদের কর্মীরা ‌শুধু ফরিদপুরে সদরেই নয় ‌ বিভিন্ন উপজেলাতে ‌ও পিকআপে করে ‌ পাঠকদের হাতে ‌ বই তুলে দিচ্ছেন।
জ্ঞানচর্চা ও পাঠাভ্যাস গড়ে তুলতে ২০০৭ সাল থেকে ফরিদপুরে কার্যক্রম পরিচালনা করে আসছে বিশ্বসাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমাণ লাইব্রেরি। একটি পিকআপ‌ ভ্যানের মাধ্যমে জেলার বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে পাঠকদের হাতে বই পৌঁছে দিচ্ছে প্রতিষ্ঠানটি।
জানা যায়, প্রতি মাসে মাত্র ১০ টাকা সদস্য চাঁদা দিয়ে পাঠকরা এই লাইব্রেরি থেকে বই সংগ্রহ করে পড়ার সুযোগ পান। লাইব্রেরির সংগ্রহে রয়েছে বাংলা সাহিত্য, অনুবাদ সাহিত্য, বিজ্ঞান কল্পকাহিনি (সাইন্স ফিকশন), গল্প, উপন্যাস, প্রবন্ধসহ বিভিন্ন ধরনের বই। বর্তমানে ভ্রাম্যমাণ লাইব্রেরির এই পিকআপে প্রায় ৮ হাজার বই রয়েছে।
বিশ্বসাহিত্য কেন্দ্রের সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ফরিদপুর জেলায় বর্তমানে তাদের গ্রাহক সংখ্যা ৭ হাজারেরও বেশি। কয়েক বছর আগে পাঠকসংখ্যা কিছুটা কমে গেলেও সাম্প্রতিক সময়ে তা আবার বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে নতুন প্রজন্মের মধ্যে বই পড়ার আগ্রহ বাড়ছে বলে তারা মনে করছেন।
ভ্রাম্যমাণ লাইব্রেরির গাড়িটি সপ্তাহে ছয় দিন ফরিদপুর শহর ও আশপাশের বিভিন্ন এলাকায় ঘুরে পাঠকদের কাছে বই পৌঁছে দেয়। নির্ধারিত সময়সূচি অনুযায়ী বিভিন্ন স্থানে অবস্থান করে সদস্যদের বই বিতরণ ও ফেরত নেওয়ার কাজ সম্পন্ন করা হয়।
সংশ্লিষ্টরা জানান, তথ্যপ্রযুক্তির এই যুগেও বইয়ের প্রতি মানুষের আগ্রহ ধরে রাখতে এবং পাঠাভ্যাস বিস্তারে ভ্রাম্যমাণ লাইব্রেরির কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বই মানুষের জ্ঞান ও মননের বিকাশ ঘটায়—এই বিশ্বাস থেকেই তারা দীর্ঘদিন ধরে এ কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। এবং আগামীতে ‌ তা অবাহত ‌ থাকবে বলে ‌ এ প্রতিবেদককে জানান।

বাংলাদেশ সময়: ১৫:৫১:৩৪   ৪৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


৩৬ দিনের কর্মসূচি ঘোষণা ১১ দলের
গ্রেট হলে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা
ফরিদপুরে আলু বোখারা চাষের উজ্জ্বল সম্ভাবনা
নদ-নদী থেকে ২৮ হাজারের বেশি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে : নৌপরিবহন মন্ত্রী
প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের পানিসম্পদ মন্ত্রীর বৈঠকে নদী ব্যবস্থাপনায় ঐকমত্য
অপরাধমুক্ত সমাজ গড়তে সরিষাবাড়ীতে ওপেন হাউস ডে ও বিট পুলিশিং সমাবেশ
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনারের সাক্ষাৎ
বিরোধীদলীয় নেতার সঙ্গে ফ্রান্সের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
বাংলাদেশ ফর্মুলা স্টুডেন্ট অ্যান্ড অটোমোটিভ ইঞ্জিনিয়ারিং সামিট ২০২৬ অনুষ্ঠিত
ধারাবর্ষা জামে মসজিদে গণশৌচাগার নির্মাণে বিএনপি নেতা উজ্জ্বল সরকার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ