অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে ফরিদপুরে যুবদলের প্রতিবাদ মিছিল

প্রথম পাতা » ছবি গ্যালারী » অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে ফরিদপুরে যুবদলের প্রতিবাদ মিছিল
বুধবার, ২৪ জুন ২০২৬



অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে ফরিদপুরে যুবদলের প্রতিবাদ মিছিল

ফরিদপুর জেলা প্রতিনিধি : অপপ্রচার, শিষ্টাচার বহির্ভূত কর্মকাণ্ড ও রাজনীতির বিরুদ্ধে ফরিদপুর জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে প্রতিবাদ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে ফরিদপুর শহরের সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে একটি প্রতিবাদ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে জনতা ব্যাংক মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় প্রতিবাদ সমাবেশ।
মহানগর যুবদলের সভাপতি বেনজির আহমেদ তাবরীজের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি সাব্বির আহমেদ দিপু।
এ সময় আরও বক্তব্য দেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি মোহাম্মদ মিরাজ আব্দুল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মনিব হোসেন সোহাগ, মহানগর যুবদলের সাধারণ সম্পাদক আলী রেজওয়ান বিশ্বাস তরুণ, সিনিয়র সহ-সভাপতি এম এম ইউসুফ, জেলা কমিটির সহ-সভাপতি কে এম জাফর এবং জেলা যুবদলের সভাপতি রাজিব হোসেন।
বক্তারা তাদের বক্তব্যে বিগত আওয়ামী লীগ সরকারের ১৭ বছরের শাসনামল নিয়ে সমালোচনা করেন এবং দাবি করেন, এ সময় দেশের মানুষ বিভিন্ন অধিকার থেকে বঞ্চিত হয়েছে। তারা বলেন, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনগুলোর যেকোনো অপতৎপরতা প্রতিহত করতে যুবদলের নেতাকর্মীরা রাজপথে সক্রিয় থাকবে।
সমাবেশে বক্তারা আরও বলেন, দেশের উন্নয়ন ও সাধারণ মানুষের কল্যাণে জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তারা অভিযোগ করেন, নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে এবং এসব তৎপরতার বিরুদ্ধে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান।
সমাবেশ শেষে নেতাকর্মীরা আগামী দিনে সকল ধরনের অপতৎপরতা রুখে দিতে ঐক্যবদ্ধ থাকার প্রত্যয় ব্যক্ত করেন। মিছিল ও সমাবেশে জেলা ও মহানগর যুবদলের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৫:৪৭:৫৫   ১১০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
সিদ্ধিরগঞ্জে মাদকমুক্ত সমাজ গড়ার দাবিতে এলাকাবাসীর মানববন্ধন
মোবাইল আসক্তি থেকে ফিরে আসতে হবে: সাখাওয়াত
অভিবাসন ব্যবস্থাপনা সুসংহত করতে সমন্বিত উদ্যোগের আহ্বান প্রতিমন্ত্রী শামা ওবায়েদের
সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে কমিটি গঠনের নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর
সরিষাবাড়ীতে দেড় বছর পর রাসেল হত্যা রহস্য উন্মোচন, আসামির স্বীকারোক্তি
বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের বাৎসরিক অধিনায়ক সম্মেলন অনুষ্ঠিত
নারায়ণগঞ্জে জামাল হত্যা মামলা : একজনের মৃত্যুদণ্ড, যাবজ্জীবন ১
কৃষি ও ফ্যামিলি কার্ড বিতরণে দুর্নীতির বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি ডেপুটি স্পিকারের
সরিষাবাড়ীতে ১২ গ্রাম হেরোইনসহ চিহ্নিত মাদক কারবারি ফিরোজ গ্রেফতার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ