জব ফেয়ার ২০২৬ : উদ্বোধনে কর্মসংস্থান একটি জাতির অগ্রগতির মূল চাবিকাঠি: ডিসি রায়হান কবির

প্রথম পাতা » ছবি গ্যালারী » জব ফেয়ার ২০২৬ : উদ্বোধনে কর্মসংস্থান একটি জাতির অগ্রগতির মূল চাবিকাঠি: ডিসি রায়হান কবির
বুধবার, ২৪ জুন ২০২৬



জব ফেয়ার ২০২৬ : উদ্বোধনে কর্মসংস্থান একটি জাতির অগ্রগতির মূল চাবিকাঠি: ডিসি রায়হান কবির

দক্ষ জনশক্তি গড়ে তোলা ও যুব সমাজের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন-পিকেএসএফ-এর কারিগরি সহায়তায় এবং দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্র-ডিএসকে’র রেইজ প্রকল্পের বাস্তবায়নে “জব ফেয়ার ২০২৬” অনুষ্ঠিত হয়েছে।

বুধবার নগরীর চাষাড়া এলাকার হীরা কমিউনিটি সেন্টারে দিনব্যাপী এই কর্মমেলা উদ্বোধন করেন নারায়ণগঞ্জ জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মো. রায়হান কবির।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, কর্মসংস্থান একটি জাতির অগ্রগতির মূল চাবিকাঠি। পিকেএসএফ-এর রেইজ প্রকল্পের এই উদ্যোগ তরুণদের প্রশিক্ষণ, দক্ষতা উন্নয়ন এবং চাকরির সুযোগকে একই প্ল্যাটফর্মে নিয়ে এসেছে। সরকারের লক্ষ্য প্রতিটি শিক্ষিত ও প্রশিক্ষিত যুবক যেন নিজ যোগ্যতা অনুযায়ী কর্মসংস্থানের সুযোগ পায়।

তিনি তরুণদের শিক্ষা ও প্রশিক্ষণের পাশাপাশি উদ্যোক্তা হওয়ার মানসিকতা গড়ে তোলার আহ্বান জানান। জেলা প্রশাসনের পক্ষ থেকে কর্মসংস্থানমুখী সব উদ্যোগে সহযোগিতার আশ্বাস দেন তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেইজ প্রকল্প, পিকেএসএফ-এর পরিবেশ বিশেষজ্ঞ শাহীনুর রহমান।

সভাপতিত্ব করেন ডিএসকে’র যুগ্ম পরিচালক, ঋণ কার্যক্রম মো. আলাউদ্দিন। তিনি বলেন, অনানুষ্ঠানিক খাতের কর্মসংস্থান পুনরুদ্ধার ও দক্ষতা বৃদ্ধি প্রকল্প-রেইজ-এর মূল লক্ষ্যই হলো কোভিড-পরবর্তী সময়ে ক্ষতিগ্রস্ত তরুণদের প্রশিক্ষণ দিয়ে কর্মবাজারে পুনঃসংযোজন করা। এই জব ফেয়ার সেই প্রক্রিয়ারই অংশ।

“Recovering and Advancing Informal Sector Employment-RAISE” প্রকল্পের আওতায় আয়োজিত এই মেলায় গার্মেন্টস, আইটি, সেবা খাতসহ বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান স্টল নিয়ে অংশ নেয়। চাকরিপ্রার্থীরা সরাসরি নিয়োগকর্তাদের সঙ্গে কথা বলে সিভি জমা ও তাৎক্ষণিক ইন্টারভিউ দেওয়ার সুযোগ পান।

আয়োজকরা জানান, দক্ষ ও আধা-দক্ষ জনশক্তিকে কর্মবাজারের চাহিদার সঙ্গে সংযুক্ত করাই এই মেলার প্রধান উদ্দেশ্য। এর মাধ্যমে বেকারত্ব হ্রাস এবং আত্মকর্মসংস্থান সৃষ্টিতে প্রকল্পটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে পিকেএসএফ, ডিএসকে ও রেইজ প্রকল্পের কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক এবং বিপুল সংখ্যক চাকরিপ্রার্থী উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬:৩৫:০৭   ৬৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
বিএনপি সরকার প্রতিশ্রুতি দিয়ে প্রতিশ্রুতি বাস্তবায়ন করে : গয়েশ্বর চন্দ্র রায়
সৌদি-পাকিস্তান-তুরস্কের চুক্তি যুক্তরাষ্ট্র নিয়ে ‘দৃষ্টিভঙ্গির পরিবর্তন’ দেখাচ্ছে: ইরান
অভিবাসন ব্যয় কমিয়ে আনতে কাজ করছে সরকার : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
শরীয়তপুরে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ১০
শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়তে দায়িত্বশীল আচরণের আহ্বান প্রধানমন্ত্রীর
পরিবেশমন্ত্রীর সাথে এডিবি’র ভাইস প্রেসিডেন্টের সাক্ষাৎ
দ্বিতীয় বিয়ে করায় হুমকির মুখে গৃহবধূ ও স্বামী, গ্রাম ছেড়ে পলাতক দম্পতি
আলফাডাঙ্গায় শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে হয়রানির অভিযোগ, বহিষ্কার ও শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
অর্থনৈতিক অগ্রযাত্রায় যুক্তরাষ্ট্র আমাদের গুরুত্বপূর্ণ মিত্র : তথ্যমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ