ডিএনডি খাল দূষণের দায়ে আকবর ডাইং-কে ৫০ হাজার টাকা জরিমানা

প্রথম পাতা » ছবি গ্যালারী » ডিএনডি খাল দূষণের দায়ে আকবর ডাইং-কে ৫০ হাজার টাকা জরিমানা
বুধবার, ২৪ জুন ২০২৬



ডিএনডি খাল দূষণের দায়ে আকবর ডাইং-কে ৫০ হাজার টাকা জরিমানা

ডিএনডি খালের পার্শ্ববর্তী অবৈধ ডাইং ফ্যাক্টরির দূষণ রোধে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো: রায়হান কবির এর নির্দেশে নারায়ণগঞ্জ সদর উপজেলায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে পরিবেশ দূষণের দায়ে আকবর ডাইং কোম্পানিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।

বুধবার নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা ইউনিয়ন এলাকায় এই অভিযান পরিচালিত হয়। জেলা প্রশাসক মো. রায়হান কবিরের নির্দেশনায় এবং নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম ফয়েজ উদ্দিনের তত্ত্বাবধানে অভিযানে পরিবেশ অধিদপ্তর, তিতাস গ্যাস, র‍্যাব ও পুলিশের সদস্যরা অংশ নেন।

মোবাইল কোর্ট পরিচালনা করেন ফতুল্লা রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নূর। অভিযানকালে আকবর ডাইং কোম্পানির বর্জ্য শোধনাগার-ইটিপি না থাকা এবং কঠিন বর্জ্য অবৈধভাবে ফেলার প্রমাণ পাওয়া যায়।

পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৫ এবং কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিধিমালা, ২০২১ লঙ্ঘনের দায়ে প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড আরোপ ও তাৎক্ষণিক আদায় করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনাকারী ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নূর বলেন, “ডিএনডি খাল রক্ষায় জেলা প্রশাসন জিরো টলারেন্স নীতিতে আছে। যেসব ডাইং ফ্যাক্টরি পরিবেশের ছাড়পত্র ছাড়া ও ইটিপি ছাড়া পরিচালিত হচ্ছে, তাদের বিরুদ্ধে ধারাবাহিক অভিযান চলবে।”

তিনি শিল্প মালিকদের সতর্ক করে বলেন, অবৈধভাবে বর্জ্য ফেলা বন্ধ করে দ্রুত পরিবেশসম্মত বর্জ্য শোধনাগার স্থাপন করতে হবে। অন্যথায় কারখানা সিলগালা ও আইনানুগ কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

জেলা প্রশাসন জানিয়েছে, ডিএনডি খালকে দূষণমুক্ত রাখতে এই ধরনের যৌথ অভিযান নিয়মিত চলবে।

বাংলাদেশ সময়: ১৬:৩৯:৫৩   ৭৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
বিএনপি সরকার প্রতিশ্রুতি দিয়ে প্রতিশ্রুতি বাস্তবায়ন করে : গয়েশ্বর চন্দ্র রায়
সৌদি-পাকিস্তান-তুরস্কের চুক্তি যুক্তরাষ্ট্র নিয়ে ‘দৃষ্টিভঙ্গির পরিবর্তন’ দেখাচ্ছে: ইরান
অভিবাসন ব্যয় কমিয়ে আনতে কাজ করছে সরকার : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
শরীয়তপুরে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ১০
শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়তে দায়িত্বশীল আচরণের আহ্বান প্রধানমন্ত্রীর
পরিবেশমন্ত্রীর সাথে এডিবি’র ভাইস প্রেসিডেন্টের সাক্ষাৎ
দ্বিতীয় বিয়ে করায় হুমকির মুখে গৃহবধূ ও স্বামী, গ্রাম ছেড়ে পলাতক দম্পতি
আলফাডাঙ্গায় শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে হয়রানির অভিযোগ, বহিষ্কার ও শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
অর্থনৈতিক অগ্রযাত্রায় যুক্তরাষ্ট্র আমাদের গুরুত্বপূর্ণ মিত্র : তথ্যমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ