সরিষাবাড়ীতে শাপলা তুলতে গিয়ে শিশুর মৃত্যু, শোকে ফুফুর স্ট্রোক!

প্রথম পাতা » ছবি গ্যালারী » সরিষাবাড়ীতে শাপলা তুলতে গিয়ে শিশুর মৃত্যু, শোকে ফুফুর স্ট্রোক!
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬



সরিষাবাড়ীতে শাপলা তুলতে গিয়ে শিশুর মৃত্যু, শোকে ফুফুর স্ট্রোক!

জামালপুর প্রতিনিধি : ঢাকা থেকে ফুফুর বাড়িতে বেড়াতে এসে লাশ হয়ে ফিরল ৯ বছরের শিশু সামী। জামালপুরের সরিষাবাড়ী উপজেলার ডোয়াইল ইউনিয়নের গ্রাম নিখাই এলাকার পেরি বিলে শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে। এদিকে একমাত্র ভাতিজার মৃত্যুর খবর সইতে না পেরে পক্ষাঘাতগ্রস্ত (স্ট্রোক) হয়ে পড়েছেন ফুফু হানিফা বেগম।

বৃহস্পতিবার (২৫ জুন) সকাল ১০টার দিকে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় তাসকিন (৬) নামের আরও এক শিশু গুরুতর আহত হয়েছে।

স্থানীয় ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, সকালে গ্রাম নিখাই গ্রামের ছনোয়ার হোসেনের ছেলে সামী ও রফিকুল ইসলামের ছেলে তাসকিনসহ চার শিশু মিলে পেরি বিলে শাপলা তুলতে যায়। একপর্যায়ে সামী ও তাসকিন বিলের পানিতে নামলে গভীরতায় তলিয়ে যেতে থাকে। বিলের পাড়ে থাকা অপর দুই শিশু চিৎকার করে এক গরুর রাখালকে ডাকলে স্থানীয়রা ছুটে এসে তাদের উদ্ধার করেন।

উদ্ধারের পর শিশুদের দ্রুত সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ডা. আশরাফ হোসেন সামীকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে আহত তাসকিনের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে জামালপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহত শিশুর পিতা ছানোয়ার হোসেন জানান, “ঢাকা থেকে আমার বোন হানিফা বেগমের বাড়িতে বেড়াতে এসেছিল সামী। একমাত্র ভাতিজাকে হারিয়ে বোনটি শোক সইতে না পেরে স্ট্রোক করেছে।”

এই ঘটনায় পুরো এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে চারপাশ।

বাংলাদেশ সময়: ২০:২৭:০৮   ১২২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারে দক্ষতা, স্বচ্ছতা ও জনবান্ধব সেবা নিশ্চিত করতে হবে: জনপ্রশাসন উপদেষ্টা
মির্জা ফখরুল ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় ঠাকুরগাঁওয়ে আনন্দ র‍্যালি ও মিষ্টি বিতরণ
ধামরাইয়ে কোনো অবৈধ ইটভাটা চলতে দেওয়া হবে না: জেলা প্রশাসক
বঙ্গভবনে নতুন রাষ্ট্রপতির শপথ শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায়
আড়াইহাজারে পুকুরে ডুবে চার শিশুর মর্মান্তিক মৃত্যু
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী
রেসিডেনসিয়াল মডেল স্কুলের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে হবে : গণপূর্ত মন্ত্রী
স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে এমএসএফ’র আন্তর্জাতিক প্রতিনিধি দলের সাক্ষাৎ
দুই জেলার নেতাদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ