ফরিদপুরে অন্যূন জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে প্রশিক্ষণ ও আর্থিক সহায়তা বিতরণ

প্রথম পাতা » ছবি গ্যালারী » ফরিদপুরে অন্যূন জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে প্রশিক্ষণ ও আর্থিক সহায়তা বিতরণ
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬



ফরিদপুরে অন্যূন জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে প্রশিক্ষণ ও আর্থিক সহায়তা বিতরণ

ফরিদপুর প্রতিনিধি : অন্যূন জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচির আওতায় ১৫ দিনব্যাপী মৌলিক দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ সফলভাবে সম্পন্নকারী প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র ও আর্থিক সহায়তা বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার জেলা সমাজসেবা কার্যালয়, ফরিদপুরের আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক মো. মাজহারুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন ফরিদপুরের সিভিল ‌ সার্জন ‌ মাহমুদুল হাসান, অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ‌ সমাজসেবা কার্যালয়ের উপ পরিচালক ‌ রুবাইয়াত মোহাম্মদ ফেরদৌস। অনুষ্ঠানে আলোচনা সভায় বক্তারা ‌ প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে বলেন, দক্ষতা অর্জনের মাধ্যমে আত্মনির্ভরশীল হয়ে সমাজ ও দেশের উন্নয়নে অবদান রাখতে হবে। পাশাপাশি সরকারের অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন কার্যক্রমের সুফল সমাজের সর্বস্তরের মানুষের কাছে পৌঁছে দিতে হবে। তারা বলেন, অন্যূন জনগোষ্ঠীর সামাজিক ও অর্থনৈতিক ক্ষমতায়নের লক্ষ্যে পরিচালিত এ ধরনের প্রশিক্ষণ ও আর্থিক সহায়তা কর্মসূচি তাদের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি সামাজিক নিরাপত্তা ও মানবিক উন্নয়নের মাধ্যমে একটি বৈষম্যহীন ও আত্মমর্যাদাশীল সমাজ গঠনে সরকারের এ উদ্যোগ ইতিবাচক প্রভাব ফেলবে।
অনুষ্ঠান শেষে প্রশিক্ষণ সম্পন্নকারী অংশগ্রহণকারীদের হাতে সনদপত্র ও আর্থিক সহায়তার চেক তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে ‌ সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তা কর্মচারীবৃন্দ ‌‌ এবং প্রশিক্ষণে অংশগ্রহণকারী ‌‌‌ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২০:৩০:৫০   ১১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


কুয়েটকে শিক্ষার্থীবান্ধব ও গবেষণায় দেশের অন্যতম শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা হবে : ভিসি
নরসিংদীতে বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ে ফল উৎসব অনুষ্ঠিত
শিশুদের বিরুদ্ধে সহিংসতা বন্ধে বৈশ্বিক উদ্যোগে বাংলাদেশের জাতীয় অঙ্গীকার ঘোষণা
বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই
হৃদরোগে মৃত্যু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি জরুরি : সমাজকল্যাণ মন্ত্রী
ফরিদপুরে অন্যূন জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে প্রশিক্ষণ ও আর্থিক সহায়তা বিতরণ
সরিষাবাড়ীতে শাপলা তুলতে গিয়ে শিশুর মৃত্যু, শোকে ফুফুর স্ট্রোক!
আলফাডাঙ্গায় শিশু শিক্ষার্থীকে পিটিয়ে দাম্ভিকতা শিক্ষকের, তদন্ত শুরু
৩৬ দিনের কর্মসূচি ঘোষণা ১১ দলের
গ্রেট হলে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ