নাগরিকবান্ধব ডিজিটাল সরকার গঠনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : তথ্যপ্রযুক্তি মন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » নাগরিকবান্ধব ডিজিটাল সরকার গঠনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : তথ্যপ্রযুক্তি মন্ত্রী
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬



নাগরিকবান্ধব ডিজিটাল সরকার গঠনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : তথ্যপ্রযুক্তি মন্ত্রী

জর্জিয়ার তিবিলিসিতে অনুষ্ঠিত ‘জাতিসংঘ পাবলিক সার্ভিস ফোরাম ২০২৬’-এর উচ্চপর্যায়ের গোলটেবিল বৈঠকে অংশ নিয়েছেন বাংলাদেশের ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম। বৈঠকে তিনি অন্তর্ভুক্তিমূলক, ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচার (ডিপিআই) এবং সরকারি সেবায় জনগণের অংশগ্রহণ নিশ্চিতকরণের বিষয়ে বাংলাদেশের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন।

আজ বৃহস্পতিবার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মুহম্মদ জসীম উদ্দিন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

এ সময় ফকির মাহবুব আনাম বলেন, বাংলাদেশের কাছে ডিপিআই কেবল প্রযুক্তির বিষয় নয়, বরং এটি সুশাসনের একটি অন্যতম মাধ্যম। প্রত্যন্ত অঞ্চলের একজন নাগরিক যেন রাজধানীর বাসিন্দাদের মতোই সহজে সরকারি সেবা পেতে পারেন, তা নিশ্চিত করাই আমাদের লক্ষ্য। প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বে বর্তমান সরকার একটি ডিজিটাল-ফার্স্ট সরকার ব্যবস্থা গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ।

তিনি বলেন, বর্তমানে দেশের নাগরিকেরা সরকারি পেমেন্ট প্ল্যাটর্ফম ‘একপে’, ‘মাইগভ’ অ্যাপ, জাতীয় তথ্য বাতায়ন অথবা সরাসরি ‘৩৩৩’ হেল্পলাইনের মাধ্যমে একই সরকারি সেবা গ্রহণ করতে পারছেন। এছাড়া আগামী তিন বছরে সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত ইন্টারনেট এবং স্মার্ট ডিভাইস নিশ্চিত করার লক্ষ্য নিয়ে কাজ করছে সরকার।

জনগণের ফিডব্যাক নিশ্চিত করার বিষয়ে মন্ত্রী করেন, ক্যাবিনেট ডিভিশনের ‘গ্রিভেন্স রিড্রেস সিস্টেম’ এবং ‘ই-পার্টিসিপেশন’ সিস্টেমের মাধ্যমে নাগরিকেরা সরাসরি মতামত ও অভিযোগ জানাতে পারছেন। সরকারি প্রতিষ্ঠানগুলোর জবাবদিহিতা আরও জোরদার করতে আগামীতে একটি ‘ই-পার্টিসিপেশন র‌্যাংকিং’ চালুর পরিকল্পনা রয়েছে বলেও মন্ত্রী জানান।

বাংলাদেশ সময়: ২৩:১৯:১০   ৯৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ
ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি
ফরিদপুরে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
ফরিদপুরে ভোজ্যতেল ক্রয়-বিক্রয়ে অনিরাপদ ড্রাম ব্যবহার বন্ধে এডভোকেসি সভা
সব দেশের সঙ্গে সমতার ভিত্তিতে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে চাই : রিজভী
সুথারের ঘূর্ণিতে নাস্তানাবুদ লঙ্কানরা, গলে ভারতের বড় জয়
সরকারি জলমহাল ইজারা প্রদান কমিটির সভা
ভারপ্রাপ্ত স্পীকারের সাথে সৌজন্য সাক্ষাৎ করলেন বার্ডো প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক
নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি: ভূমির জটিলতা নিরসনে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের নির্দেশ
সোনারগাঁয়ে ১০ মামলার আসামি দুর্ধর্ষ ডাকাত ‘ব্লেড সজিব’ গ্রেপ্তার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ