নারায়ণগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদে জুমার নামাজ আদায় করলেন জেলা প্রশাসক মোঃ রায়হান কবির

প্রথম পাতা » ছবি গ্যালারী » নারায়ণগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদে জুমার নামাজ আদায় করলেন জেলা প্রশাসক মোঃ রায়হান কবির
শুক্রবার, ২৬ জুন ২০২৬



নারায়ণগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদে জুমার নামাজ আদায় করলেন জেলা প্রশাসক মোঃ রায়হান কবির

নারায়ণগঞ্জ প্রতিনিধি : প্রথমবারের মতো নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী কেন্দ্রীয় জামে মসজিদে পবিত্র জুমার নামাজ আদায় করেছেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ রায়হান কবির। তিনি এ মসজিদের সভাপতির দায়িত্বও পালন করছেন।

জুমার নামাজ শেষে জেলা প্রশাসক উপস্থিত মুসল্লিদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের খোঁজখবর নেন। এ সময় তিনি মসজিদের চলমান ও ভবিষ্যৎ উন্নয়নমূলক কর্মকাণ্ডে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

শুক্রবার (২৬ জুন) তিনি ঐতিহ্যবাহী কেন্দ্রীয় জামে মসজিদে পবিত্র জুমার নামাজ আদায় করেন ।

তিনি বলেন, এই ঐতিহ্যবাহী ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা প্রয়োজন। মসজিদকে আরও সুন্দর, পরিচ্ছন্ন ও সেবামুখী প্রতিষ্ঠানে পরিণত করতে জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত থাকবে।

এ সময় জেলা প্রশাসক নারায়ণগঞ্জের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের আন্তরিকতা, সম্প্রীতি ও উন্নয়নমুখী মানসিকতার প্রশংসা করেন। তিনি বলেন, সকলের সম্মিলিত প্রচেষ্টায় নারায়ণগঞ্জকে আরও সমৃদ্ধ ও আধুনিক জেলায় পরিণত করা সম্ভব।

নামাজ শেষে মুসল্লিরা জেলা প্রশাসকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন। তার এই উপস্থিতি ও উন্নয়নের আশ্বাসকে স্বাগত জানান উপস্থিত মুসল্লি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

বাংলাদেশ সময়: ১৫:২২:২২   ১৭০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


প্লাস্টিক দূষণ কমাতে সদরে শিক্ষার্থীদের পরিবেশবান্ধব পানির বোতল বিতরণ
ক্যারিয়ারের ব্যস্ততম বছর শেষে সাময়িক বিরতিতে অ্যান হ্যাথাওয়ে
ডেঙ্গু নিয়ন্ত্রণে পরিচ্ছন্ন দেশ গড়তে প্রধানমন্ত্রীকে সহায়তা করুন : ডিসি গাজীপুর
জামায়াত নেতা আখতারুজ্জামান রিমান্ড শেষে কারাগারে
২০ জেলায় সমন্বিত মেডিকেল অক্সিজেন প্রকল্প হাতে নিচ্ছে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
মালয়েশিয়া থেকে যুদ্ধবিধ্বস্ত মিয়ানমারে ফিরেছেন প্রায় দেড় হাজার অভিবাসী
ভারতের সঙ্গে চুক্তি হলেই মোগলহাট স্থলবন্দর চালু হবে : ত্রাণমন্ত্রী
ত্রয়োদশ জাতীয় সংসদের অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ৪র্থ বৈঠক অনুষ্ঠিত
আইপিইউ সম্মেলনে যোগ দিতে তানজানিয়া গেলেন স্পিকার
‘বিশ্ব বসতি দিবস ২০২৬’ উদ্‌যাপনে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়

News 2 Narayanganj News Archive

আর্কাইভ