ফরিদপুরে জিয়া শিশু-কিশোর সংগঠনের মাদক ও সন্ত্রাসবিরোধী আলোচনা সভা

প্রথম পাতা » ছবি গ্যালারী » ফরিদপুরে জিয়া শিশু-কিশোর সংগঠনের মাদক ও সন্ত্রাসবিরোধী আলোচনা সভা
শুক্রবার, ২৬ জুন ২০২৬



ফরিদপুরে জিয়া শিশু-কিশোর সংগঠনের মাদক ও সন্ত্রাসবিরোধী আলোচনা সভা

ফরিদপুর জেলা প্রতিনিধি: ফরিদপুরে মাদক, সন্ত্রাস, ইভটিজিং, চাঁদাবাজি, অনলাইন জুয়া, ধর্ষণ, বাল্যবিবাহ ও আত্মহত্যা প্রতিরোধে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে জিয়া শিশু-কিশোর সংগঠন ফরিদপুর জেলা শাখার উদ্যোগে সদর উপজেলার চর মাধবদিয়া ইউনিয়নের ময়েজ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের সেমিনার কক্ষে এ সভার আয়োজন করা হয়।
জিয়া শিশু-কিশোর সংগঠন ফরিদপুর জেলা শাখার সভাপতি জামাল আবু নাছেরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিদ্যালয়ের কয়েক শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। সংগঠনের সাধারণ সম্পাদক অধ্যক্ষ ফয়সাল ইবনে মোস্তফার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন ফরিদপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. শফিক উর রহমান মিয়া।
তিনি মাদকের ভয়াবহতা ও এর ক্ষতিকর প্রভাব সম্পর্কে শিক্ষার্থীদের সচেতন করেন এবং মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান। তিনি শিক্ষার্থী ও তাদের পরিবারের সদস্যদের মাদক থেকে দূরে থাকার পরামর্শ দেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক তানভীর চৌধুরী রুবেল, শহর বিএনপির সাবেক সভাপতি মো. রেজাউল ইসলাম, কোতোয়ালি থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নাজমুল হাসান চৌধুরী রঞ্জন, জিয়া শিশু-কিশোর সংগঠনের জেলা শাখার প্রচার সম্পাদক কৃষিবিদ মো. মেহেদী হাসান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম তোফাজ্জল হোসেন এবং ধর্মীয় শিক্ষক মাওলানা কবিরুল ইসলাম সিদ্দিকী।
এ সময় জিয়া শিশু-কিশোর সংগঠনের সহ-সভাপতি সেলিম শাহরিয়া, সহ-সাধারণ সম্পাদক আব্দুর রহমান বাবুসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, মাদক, সন্ত্রাস, অনলাইন জুয়া, বাল্যবিবাহ ও অন্যান্য সামাজিক অপরাধ প্রতিরোধে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান এবং সামাজিক সংগঠনসমূহকে সমন্বিতভাবে কাজ করতে হবে। তরুণ প্রজন্মকে নৈতিক শিক্ষা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করার মাধ্যমে একটি সুন্দর, নিরাপদ ও অপরাধমুক্ত সমাজ গড়ে তোলা সম্ভব বলেও তারা মত প্রকাশ করেন।
সভা শেষে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং সমাজের বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে সকলকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।

বাংলাদেশ সময়: ১৫:৩০:৩৩   ১২৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


প্লাস্টিক দূষণ কমাতে সদরে শিক্ষার্থীদের পরিবেশবান্ধব পানির বোতল বিতরণ
ক্যারিয়ারের ব্যস্ততম বছর শেষে সাময়িক বিরতিতে অ্যান হ্যাথাওয়ে
ডেঙ্গু নিয়ন্ত্রণে পরিচ্ছন্ন দেশ গড়তে প্রধানমন্ত্রীকে সহায়তা করুন : ডিসি গাজীপুর
জামায়াত নেতা আখতারুজ্জামান রিমান্ড শেষে কারাগারে
২০ জেলায় সমন্বিত মেডিকেল অক্সিজেন প্রকল্প হাতে নিচ্ছে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
মালয়েশিয়া থেকে যুদ্ধবিধ্বস্ত মিয়ানমারে ফিরেছেন প্রায় দেড় হাজার অভিবাসী
ভারতের সঙ্গে চুক্তি হলেই মোগলহাট স্থলবন্দর চালু হবে : ত্রাণমন্ত্রী
ত্রয়োদশ জাতীয় সংসদের অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ৪র্থ বৈঠক অনুষ্ঠিত
আইপিইউ সম্মেলনে যোগ দিতে তানজানিয়া গেলেন স্পিকার
‘বিশ্ব বসতি দিবস ২০২৬’ উদ্‌যাপনে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়

News 2 Narayanganj News Archive

আর্কাইভ