‘ফ্যামিলি কার্ড আপনাকে খুঁজতে হবে না, পৌঁছে যাবে আপনার দোরগোড়ায়’

প্রথম পাতা » ছবি গ্যালারী » ‘ফ্যামিলি কার্ড আপনাকে খুঁজতে হবে না, পৌঁছে যাবে আপনার দোরগোড়ায়’
শুক্রবার, ২৬ জুন ২০২৬



‘ফ্যামিলি কার্ড আপনাকে খুঁজতে হবে না, পৌঁছে যাবে আপনার দোরগোড়ায়’

সমাজকল্যাণ, নারী ও শিশুবিষয়ক মন্ত্রী প্রফেসর ডা. মো. আবু জাফর জাহিদ হোসেন বলেছেন, ফ্যামিলি কার্ডের জন্য মানুষকে আর ঘুরতে হবে না, ফ্যামিলি কার্ডই আপনার বাড়িতে পৌঁছে যাবে। গর্ভবতী নারীরা বর্তমানে যে সরকারি সহায়তা পাচ্ছেন বা ভবিষ্যতে পাবেন, সেই সেবাও ঘরে বসেই নিশ্চিত করা হবে। সরকারের লক্ষ্য সব ধরনের সামাজিক নিরাপত্তা কর্মসূচিকে একটি সমন্বিত প্ল্যাটফর্মের আওতায় নিয়ে আসা।

শুক্রবার (২৬ জুন) সকালে দিনাজপুর শহরের বাংলা স্কুল প্রাঙ্গণে মা ও শিশু সহায়তা কর্মসূচির নিবন্ধন ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে সঙ্গে নিয়ে একটি মানবিক, বৈষম্যহীন ও উন্নত বাংলাদেশ গড়ে তুলতে চান। আমাদের নির্বাচনি অঙ্গীকার হলো একটি অন্তর্ভুক্তিমূলক সমাজব্যবস্থা প্রতিষ্ঠা করা, যেখানে মানুষের সুখ-দুঃখে রাষ্ট্র সবসময় পাশে থাকবে।

তিনি আরও বলেন, অর্থের অভাবে কেউ যেন শিক্ষা বা চিকিৎসাসেবা থেকে বঞ্চিত না হন, তা নিশ্চিত করতেই বর্তমান সরকার সামাজিক নিরাপত্তা কর্মসূচিকে আরও কার্যকর ও প্রযুক্তিনির্ভর করে তুলছে। একজন সুস্থ মা মানেই একটি সুস্থ ভবিষ্যৎ প্রজন্ম। তাই মা ও শিশু কল্যাণে সরকারের প্রতিটি উদ্যোগ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

দিনাজপুরের জেলা প্রশাসক মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত নিবন্ধন ক্যাম্পে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি ও দিনাজপুর জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল এবং অতিরিক্ত জেলা প্রশাসক ও দিনাজপুর পৌরসভার প্রশাসক রিয়াজ উদ্দিন।

অনুষ্ঠানে মা ও শিশু সহায়তা কর্মসূচির আওতায় নতুন উপকারভোগীদের নিবন্ধন কার্যক্রমের উদ্বোধন করা হয়।

বাংলাদেশ সময়: ২৩:৩৪:১৭   ১৩৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
মাশরুম চাষ: সদরে দুই ব্যাচে ৯০ প্রশিক্ষণার্থী, ১০ জন পেলেন চাষের উপকরণ
ইন্দোনেশিয়ার কাছে ৯-২ গোলে হেরেছে বাংলাদেশ
বৈঠার ছন্দে মাতল ব্রহ্মপুত্রের পাড়, নৌকাবাইচ দেখতে হাজারও মানুষ
রেলওয়ে স্টেশন ভাঙচুরকারীদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে: ভূমিমন্ত্রী
দক্ষিণ কোরিয়ার সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের আহ্বান বাংলাদেশের
মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড
প্রধানমন্ত্রীর উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে
ফেনীর ৩ উপজেলার ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ