নারায়ণগঞ্জ ১ আসনের এমপি দিপু ভূঁইয়ার চেক বিতরণ

প্রথম পাতা » ছবি গ্যালারী » নারায়ণগঞ্জ ১ আসনের এমপি দিপু ভূঁইয়ার চেক বিতরণ
রবিবার, ২৮ জুন ২০২৬



নারায়ণগঞ্জ ১ আসনের এমপি দিপু ভূঁইয়ার চেক বিতরণ

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও কবরস্থানের জন্য সরকারি বরাদ্দকৃত অনুদানের নগদ অর্থের চেক বিতরণ করেছেন নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু।

রোববার (২৮ জুন) রূপগঞ্জ উপজেলা পরিষদের এমপির অফিসে উপজেলার বিভিন্ন ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে সরকারি অনুদানের চেক তুলে দেওয়া হয়।

এসময় রূপগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় মোট ১৩৩টি প্রকল্পের জন্য প্রায় ৩ কোটি টাকা বরাদ্দ অনুমোদন ও প্রদান করা হয়েছে। এসব প্রকল্পের মাধ্যমে ধর্মীয় প্রতিষ্ঠান, সামাজিক অবকাঠামো এবং জনকল্যাণমূলক কার্যক্রম বাস্তবায়ন করা হবে।

এছাড়া উপজেলার খাদ্য সহায়তা কার্যক্রমের অংশ হিসেবে ভুলতা, দাউদপুর, কায়েতপাড়া, গোলাকান্দাইল, মুড়াপাড়া ইউনিয়ন এবং কাঞ্চন পৌরসভার জন্য ১ লাখ ৪২ হাজার মেট্রিক টন চাল ও ৩২ মেট্রিক টন গম বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানানো হয়।

সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু বলেন, সরকারের উন্নয়ন কার্যক্রমের সুফল জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করা হচ্ছে। ধর্মীয় প্রতিষ্ঠানগুলো সমাজে নৈতিকতা ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই এসব প্রতিষ্ঠানের উন্নয়ন ও কার্যক্রম সচল রাখতে সরকার নিয়মিত সহযোগিতা প্রদান করছে।

এসময় স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন প্রতিষ্ঠানের দায়িত্বশীল ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৮:২৬:২৬   ১১৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
৭০ পিস ইয়াবাসহ ধনবাড়ীতে জামালপুরের যুবদল নেতা গ্রেফতার
শিশুদের অধিকার নিশ্চিত করতে সবাইকে কাজ করতে হবে: এমপি কালাম
বাংলাদেশে এসেই ধর্ম বদলে বিয়ে করলেন ফিনল্যান্ডের নাগরিক
সামাজিক সুরক্ষা ও কর্মসংস্থানের সমন্বয়ে দারিদ্র্য বিমোচনে বিশ্বে মডেল বাংলাদেশ : ড. তিতুমীর
স্থপতিদের আন্তর্জাতিক স্বীকৃতি, কর্মসংস্থান ও উচ্চশিক্ষার পথ সহজ করতে চায় সরকার : মাহ্দী আমিন
দেড় বছরের মধ্যে সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা চালু করা হবে : পরিবেশমন্ত্রী
হার দিয়ে অস্ট্রেলিয়া সিরিজ শুরু করল বাংলাদেশ নারী দল
বাংলাদেশে আবার ফ্যাসিবাদ ফিরলে দায় জামায়াতকে নিতে হবে: শামা ওবায়েদ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ