ভাঙ্গায় মাদক কারবারের নিয়ন্ত্রণ নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে পুলিশ, সাংবাদিক রাজনীতিবিদসহ অর্ধশতাধিক আহত

প্রথম পাতা » ছবি গ্যালারী » ভাঙ্গায় মাদক কারবারের নিয়ন্ত্রণ নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে পুলিশ, সাংবাদিক রাজনীতিবিদসহ অর্ধশতাধিক আহত
রবিবার, ২৮ জুন ২০২৬



ভাঙ্গায় মাদক কারবারের নিয়ন্ত্রণ নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে পুলিশ, সাংবাদিক রাজনীতিবিদসহ অর্ধশতাধিক আহত

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় আধিপত্য বিস্তার ও মাদক কারবারের নিয়ন্ত্রণকে কেন্দ্র করে ১৫ গ্রামের বাসিন্দাদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে।

রোববার সকাল ৮টা থেকে শুরু হওয়া এ সংঘর্ষ দুপুর সাড়ে ১২টা পর্যন্ত চলে। এ সময় পুলিশ, সাংবাদিক, রাজনীতিবিদসহ অন্তত অর্ধশতাধিক ব্যক্তি আহত হন।

সংঘর্ষের জেরে প্রায় চার ঘণ্টা বন্ধ থাকে ফরিদপুর-বরিশাল মহাসড়ক। এতে মহাসড়কের উভয় পাশে কয়েক হাজার যানবাহন আটকা পড়ে এবং যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ভাঙ্গা উপজেলার হামিরদী ইউনিয়নের মহেশ্বরদী মৌজার ১১ গ্রামের বাসিন্দাদের সঙ্গে মানিকদাহ ইউনিয়নের ৪ গ্রামের বাসিন্দাদের বিরোধের জেরে পুকুরিয়া বাসস্ট্যান্ড এলাকায় দুই পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

আহতদের মধ্যে ভাঙ্গা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার, ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), একাধিক পুলিশ সদস্য, উপজেলা বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিম, দায়িত্ব পালনরত সাংবাদিকসহ বহু গ্রামবাসী রয়েছেন।

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, মূলত মাদক কারবারের নিয়ন্ত্রণ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করেই এ সংঘর্ষের সূত্রপাত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে একাধিক টিয়ার শেল নিক্ষেপ করে। পরে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়।

সকাল ৮টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত চলা সংঘর্ষের পর পুলিশ ও স্থানীয় বিএনপি নেতাকর্মীদের সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং ফরিদপুর-বরিশাল মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। নতুন করে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে লক্ষ্যে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।

বাংলাদেশ সময়: ১৮:৩৭:৩১   ১৪১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
৭০ পিস ইয়াবাসহ ধনবাড়ীতে জামালপুরের যুবদল নেতা গ্রেফতার
শিশুদের অধিকার নিশ্চিত করতে সবাইকে কাজ করতে হবে: এমপি কালাম
বাংলাদেশে এসেই ধর্ম বদলে বিয়ে করলেন ফিনল্যান্ডের নাগরিক
সামাজিক সুরক্ষা ও কর্মসংস্থানের সমন্বয়ে দারিদ্র্য বিমোচনে বিশ্বে মডেল বাংলাদেশ : ড. তিতুমীর
স্থপতিদের আন্তর্জাতিক স্বীকৃতি, কর্মসংস্থান ও উচ্চশিক্ষার পথ সহজ করতে চায় সরকার : মাহ্দী আমিন
দেড় বছরের মধ্যে সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা চালু করা হবে : পরিবেশমন্ত্রী
হার দিয়ে অস্ট্রেলিয়া সিরিজ শুরু করল বাংলাদেশ নারী দল
বাংলাদেশে আবার ফ্যাসিবাদ ফিরলে দায় জামায়াতকে নিতে হবে: শামা ওবায়েদ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ