মিথ্যা মাদক মামলার প্রতিবাদে ফরিদপুরে মানববন্ধন

প্রথম পাতা » ছবি গ্যালারী » মিথ্যা মাদক মামলার প্রতিবাদে ফরিদপুরে মানববন্ধন
রবিবার, ২৮ জুন ২০২৬



মিথ্যা মাদক মামলার প্রতিবাদে ফরিদপুরে মানববন্ধন

ফরিদপুর জেলা প্রতিনিধি : মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মাদক মামলায় প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা আইয়ুব বেপারী এবং তাঁর স্ত্রী, আলফা লাইফ ইন্স্যুরেন্সের ইউনিট ম্যানেজার বীথি বেগমকে জড়ানোর প্রতিবাদে ফরিদপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার বিকেলে ফরিদপুর প্রেসক্লাবের সামনে নর্থ চ্যানেল ইউনিয়ন বাসীর উদ্যোগে আয়োজিত এ মানববন্ধনে স্থানীয় বাসিন্দা মোহাম্মদ জুয়েল বেপারীর সভাপতিত্বে বক্তব্য রাখেন মো. সেলিম খান, রাসেল খান, ইলিয়াস দেওয়ান, আয়নাল দেওয়ান, বাবলু বেপারী, সুজন শেখ, চায়না বেগম, ফতেহা বেগমসহ অন্যান্যরা।
বক্তারা অভিযোগ করেন, প্রবাসী আইয়ুব বেপারী ও তাঁর স্ত্রী বীথি বেগমকে পরিকল্পিতভাবে একটি মিথ্যা মাদক মামলায় ফাঁসানো হয়েছে। তারা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে মামলা প্রত্যাহার এবং তাঁদের নিঃশর্ত মুক্তির দাবি জানান।
মানববন্ধনে বক্তারা আরও বলেন, নিরপরাধ ব্যক্তিদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানির সংস্কৃতি বন্ধ করতে হবে। ঘটনার নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটন করে ন্যায়বিচার নিশ্চিত করার আহ্বান জানান তারা।
এ সময় নর্থ চ্যানেল ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও গণ্যমান্য ব্যক্তিরা মানববন্ধনে অংশ নেন। মানববন্ধন থেকে সরকারের কাছে আইয়ুব বেপারী ও বীথি বেগমের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের জোর দাবি জানানো হয়।

বাংলাদেশ সময়: ২০:০৯:৫৫   ৯০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


জাপানের সঙ্গে উন্নয়ন সহযোগিতা আরও জোরদারের প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর
আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষ্যে রাষ্ট্রপতির বাণী
আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর বাণী
ত্রয়োদশ জাতীয় সংসদের ডাক, টেলিযোগাযোগ ও তথ‌্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত
সরকারি প্রতিষ্ঠান কমিটির ২য় বৈঠক অনুষ্ঠিত
পর্যটন অংশীদারিত্ব সুদৃঢ় করতে টোকিওতে বাংলাদেশ ট্যুরিজম সেমিনার অনুষ্ঠিত
১০ জনের চেক প্রতিরোধ ভেঙে ইংল্যান্ডের প্রথম জয়
ক্রোয়েশিয়াকে ৪-১ গোলে হারিয়ে নেশনস লিগে উড়ছে স্পেন
শিক্ষার্থীদের সঙ্গে বৈষম্যমূলক আচরণ না করার আহ্বান ঢাবি উপ-উপাচার্যের
বাংলাকিউআরে ৯০ দিনে লেনদেন বেড়েছে সাড়ে ৩ গুণ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ