![]()
ফরিদপুর জেলা প্রতিনিধি : আসন্ন এইচএসসি পরীক্ষা-২০২৬ উপলক্ষে শিক্ষার্থীদের সংবর্ধনা, বিদায় ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সুস্মিতা সাহা।
প্রতিষ্ঠানের অধ্যক্ষ মোহাম্মদ ইমতিয়াজ জাহান এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সহকারী কমিশনার (শিক্ষা ও কল্যাণ শাখা) খন্দকার গৌরব মুস্তাফা।
বক্তারা বলেন, জীবনের গুরুত্বপূর্ণ এই পরীক্ষায় সফল হতে হলে আত্মবিশ্বাস, নিয়মিত অধ্যয়ন এবং সময়ের সঠিক ব্যবহারের কোনো বিকল্প নেই। তারা শিক্ষার্থীদের সততা, শৃঙ্খলা ও মনোযোগের সঙ্গে পরীক্ষায় অংশগ্রহণের আহ্বান জানান এবং দেশ ও জাতির কল্যাণে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার পরামর্শ দেন।
অনুষ্ঠানে এইচএসসি পরীক্ষার্থীদের সফলতা, সুস্বাস্থ্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এ সময় শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ২০:১৩:২০ ১৫ বার পঠিত