বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে ফরিদপুরে জেলা তথ্য অফিসের চলচ্চিত্র প্রদর্শনী

প্রথম পাতা » ছবি গ্যালারী » বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে ফরিদপুরে জেলা তথ্য অফিসের চলচ্চিত্র প্রদর্শনী
রবিবার, ২৮ জুন ২০২৬



বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে ফরিদপুরে জেলা তথ্য অফিসের চলচ্চিত্র প্রদর্শনী

ফরিদপুর জেলা প্রতিনিধি : বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারের প্রতিপাদ্য “করবো কাজ, গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ” বাস্তবায়নের লক্ষ্যে জনসচেতনতামূলক প্রচার কার্যক্রমের অংশ হিসেবে ফরিদপুরে চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।আজ
রবিবার জেলা তথ্য অফিস, ফরিদপুরের উদ্যোগে সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের কোশা গোপালপুর উচ্চ বিদ্যালয় এবং মধুখালী উপজেলার রায়পুর ইউনিয়নের রায় বকশীপুর উচ্চ বিদ্যালয়ে এ চলচ্চিত্র প্রদর্শনের আয়োজন করা হয়। এ সময় সিনিয়র ‌ তথ্য কর্মকর্তা ‌ মোজাম্মেল হক সহ উক্ত প্রতিষ্ঠানের ‌
শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত থেকে সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড, জনকল্যাণমূলক উদ্যোগ এবং নাগরিক সচেতনতা বিষয়ক তথ্যচিত্র উপভোগ করেন।সরকারের উন্নয়ন কার্যক্রম ও নির্বাচনী ইশতেহারের বিভিন্ন অঙ্গীকার সম্পর্কে সাধারণ জনগণকে অবহিত করতে এ ধরনের প্রচার কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ২০:১৫:৫১   ১০২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


জাপানের সঙ্গে উন্নয়ন সহযোগিতা আরও জোরদারের প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর
আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষ্যে রাষ্ট্রপতির বাণী
আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর বাণী
ত্রয়োদশ জাতীয় সংসদের ডাক, টেলিযোগাযোগ ও তথ‌্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত
সরকারি প্রতিষ্ঠান কমিটির ২য় বৈঠক অনুষ্ঠিত
পর্যটন অংশীদারিত্ব সুদৃঢ় করতে টোকিওতে বাংলাদেশ ট্যুরিজম সেমিনার অনুষ্ঠিত
১০ জনের চেক প্রতিরোধ ভেঙে ইংল্যান্ডের প্রথম জয়
ক্রোয়েশিয়াকে ৪-১ গোলে হারিয়ে নেশনস লিগে উড়ছে স্পেন
শিক্ষার্থীদের সঙ্গে বৈষম্যমূলক আচরণ না করার আহ্বান ঢাবি উপ-উপাচার্যের
বাংলাকিউআরে ৯০ দিনে লেনদেন বেড়েছে সাড়ে ৩ গুণ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ