ফরিদপুরে গার্ডিয়ান লাইফ এর “হাফ ইয়ার্লি বিজনেস ডেভেলপমেন্ট সামিট” অনুষ্ঠিত

প্রথম পাতা » ছবি গ্যালারী » ফরিদপুরে গার্ডিয়ান লাইফ এর “হাফ ইয়ার্লি বিজনেস ডেভেলপমেন্ট সামিট” অনুষ্ঠিত
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬



ফরিদপুরে গার্ডিয়ান লাইফ এর “হাফ ইয়ার্লি বিজনেস ডেভেলপমেন্ট সামিট” অনুষ্ঠিত

সদরপুর (ফরিদপুর)প্রতিনিধিঃ ফরিদপুরের বাংলাদেশ শিশু একাডেমী মিলনায়তনে মঙ্গলবার দিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে গার্ডিয়ান লাইফ এর হাফ ইয়ার্লি বিজনেস ডেভেলপমেন্ট সামিট।

গার্ডিয়ান লাইফ এর ফরিদপুর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল রিজিওনের উর্ধ্বতন কর্মকর্তারা এই সামিটে অংশগ্রহণ করেন।গার্ডিয়ান লাইফের ট্রেইনার মোঃ শফিকুল ইসলাম এর সঞ্চালনায় -
ফরিদপুর রিজিওন এর সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মোঃ হেমায়েত মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গার্ডিয়ান লাইফ এর এসিস্ট্যান্ট ম্যানেজিং ডিরেক্টর মাহমুদুর রহমান খান, বিশেষ অতিথি হিসেবে এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট জাফর আহমেদ এবং সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সৈয়দ আবু তাহের।
এ সময়ে সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট আব্দুল মোতালেবসহ গার্ডিয়ান লাইফের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ সময়ে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, কাজ করলে আপনি আপনার স্বপ্ন পূরণ করতে পারবেন - আর সেই স্বপ্ন পূরণের জন্য অন্যতম একটি কোম্পানি গার্ডিয়ান।
এ সময় তিনি উপস্থিত সকলকে কোম্পানির স্বার্থে ভালো ব্যবসা করার জন্য ধন্যবাদ জানান, আগামি দিনগুলোতে আরও ভালো ব্যবসা করার বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন এবং কর্মীদের সাথে নানা বিষয়ে মত বিনিময় করেন। কোম্পানির ১৫০ জন লিডার নিয়ে এই বিজনেস সামিট অনুষ্ঠিত হয়। উল্লেখ্য- ব্র্যাক, এপেক্স এবং স্কয়ার এর পৃষ্ঠপোষকতায় গার্ডিয়ান লাইফ বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে অগ্রনী ভূমিকা রাখছে এবং দেশের বীমা সেক্টরে আস্থা ফিরিয়ে আনার জন্য কাজ করে যাচ্ছে।

বাংলাদেশ সময়: ১৯:২০:১৫   ১৮১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
৭০ পিস ইয়াবাসহ ধনবাড়ীতে জামালপুরের যুবদল নেতা গ্রেফতার
শিশুদের অধিকার নিশ্চিত করতে সবাইকে কাজ করতে হবে: এমপি কালাম
বাংলাদেশে এসেই ধর্ম বদলে বিয়ে করলেন ফিনল্যান্ডের নাগরিক
সামাজিক সুরক্ষা ও কর্মসংস্থানের সমন্বয়ে দারিদ্র্য বিমোচনে বিশ্বে মডেল বাংলাদেশ : ড. তিতুমীর
স্থপতিদের আন্তর্জাতিক স্বীকৃতি, কর্মসংস্থান ও উচ্চশিক্ষার পথ সহজ করতে চায় সরকার : মাহ্দী আমিন
দেড় বছরের মধ্যে সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা চালু করা হবে : পরিবেশমন্ত্রী
হার দিয়ে অস্ট্রেলিয়া সিরিজ শুরু করল বাংলাদেশ নারী দল
বাংলাদেশে আবার ফ্যাসিবাদ ফিরলে দায় জামায়াতকে নিতে হবে: শামা ওবায়েদ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ