গজারিয়ায় শিক্ষার্থী হিমেলকে অপহরণ ও নির্যাতনের অভিযোগে মানববন্ধন

প্রথম পাতা » ছবি গ্যালারী » গজারিয়ায় শিক্ষার্থী হিমেলকে অপহরণ ও নির্যাতনের অভিযোগে মানববন্ধন
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬



---

মুন্সীগঞ্জের গজারিয়ায় এক শিক্ষার্থীকে অপহরণ, শারীরিক নির্যাতন এবং মাদক সেবনে বাধ্য করে ভিডিও ধারণের অভিযোগে জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা।

মঙ্গলবার (৩০ জুন) সকালে গজারিয়া থানার সামনে গজারিয়া সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের উদ্যোগে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা অভিযোগ করেন, একই প্রতিষ্ঠানের একাদশ শ্রেণির মেধাবী শিক্ষার্থী মো. রেদোয়ান আহমেদ হিমেলকে পরিকল্পিতভাবে অপহরণ করে দীর্ঘ সময় আটকে রেখে শারীরিক ও মানসিক নির্যাতন করা হয়। পরে তাকে জোরপূর্বক মাদক সেবন করিয়ে ভিডিও ধারণ করা হয়েছে বলে দাবি করেন তারা। শিক্ষার্থীরা জানান, ঘটনার পর হিমেলের পরিবারের পক্ষ থেকে গজারিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

অভিযোগে উল্লেখ করা হয়, গত ২৭ জুন সন্ধ্যায় পরীক্ষার ফলাফল জানার জন্য বাড়ি থেকে বের হওয়ার পর হিমেলের সঙ্গে পরিবারের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে রাতে উপজেলার আব্দুল্লাপুর ও পুরান বাউশিয়া এলাকার তিন রাস্তার মোড়ে কয়েকজন যুবক তার পথরোধ করে তাকে তুলে নিয়ে যায়।

অভিযোগে সূত্রে আরও জানা যায়, নির্জন স্থানে নিয়ে হিমেলকে মারধর করা হয় এবং পরিবারের কাছে মুক্তিপণ আদায়ের উদ্দেশ্যে তার হাতে মাদকদ্রব্য দিয়ে ভিডিও ধারণ করা হয়। পরে ওই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকিও দেওয়া হয়। এ সময় তার ব্যবহৃত একটি মোবাইল ফোনও ছিনিয়ে নেওয়া হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়।

হিমেলের পরিবার দাবি করেছে, অভিযুক্তরা পরবর্তীতে মোবাইল ফেরত দেওয়ার কথা বলে তাদের কাছ থেকে অর্থ দাবি করে। পরে স্থানীয়দের সহায়তায় অসুস্থ অবস্থায় হিমেলকে উদ্ধার করে বাড়িতে নিয়ে চিকিৎসা দেওয়া হয়।

মানববন্ধনে উপস্থিত শিক্ষার্থীরা বলেন, একজন শিক্ষার্থীর সঙ্গে এমন অমানবিক আচরণ কোনোভাবেই মেনে নেওয়া যায় না। ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রকৃত অপরাধীদের দ্রুত গ্রেপ্তার ও আইনের আওতায় আনার দাবি জানান তারা।

এ সময় শিক্ষার্থীরা বিভিন্ন প্রতিবাদী প্ল্যাকার্ড ও ব্যানার প্রদর্শন করেন। তারা বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনকে কার্যকর পদক্ষেপ নিতে হবে। অন্যথায় ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

এ বিষয়ে গজারিয়া থানার সেকেন্ড অফিসার এস আই (নিরস্ত্র) বিজন বাড়ৈ জানায়, অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়াধীন।

বাংলাদেশ সময়: ১৯:৪৬:১৫   ৩৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


গজারিয়ায় শিক্ষার্থী হিমেলকে অপহরণ ও নির্যাতনের অভিযোগে মানববন্ধন
ফরিদপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও বিআরডিবির উদ্যোগে বিনামূল্যে সার, বীজ ও গাছের চারা বিতরণ
ফরিদপুরে গার্ডিয়ান লাইফ এর “হাফ ইয়ার্লি বিজনেস ডেভেলপমেন্ট সামিট” অনুষ্ঠিত
সদরপুরে পদ্মা ও আড়িয়াল খার ভয়াবহ ভাঙন: বিলীনের ঝুঁকিতে ১০টি গ্রাম
নারায়নগন্জ সদরে শব্দদূষণবিরোধী অভিযান, ৪ যানবাহনকে জরিমানা
শহীদ মিনারে জনগণের ভালোবাসায় সিক্ত শিল্পী মুস্তাফা মনোয়ার
উত্তর কোরিয়া ইস্যুতে দক্ষিণ কোরিয়া-ইউক্রেনের বৈঠক
নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন শিক্ষা সামগ্রী বিতরণ এস এম ফয়েজউদ্দিন
এক টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্র হয়ে যাবে : আইনমন্ত্রী
বেকার যুবকদের কর্মসংস্থানে ১০ প্রকল্প বাস্তবায়ন, নতুন আরও ৬টি : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ