ফরিদপুরের ভাঙ্গায় ২ গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ১০

প্রথম পাতা » ছবি গ্যালারী » ফরিদপুরের ভাঙ্গায় ২ গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ১০
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬



ফরিদপুরের ভাঙ্গায় ২ গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ১০

সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের ভাঙ্গা উপজেলার দক্ষিণপাড় বাসস্ট্যান্ড এলাকায় কাপুড়িয়া সদরদী ও পূর্ব হাসামদিয়া এলাকার লোকজনের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে ।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে রাত ৮ টার দিকে শুরু হওয়া এ সংঘর্ষ দ্রুত ছড়িয়ে পড়ে এবং একপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। সংঘর্ষে উভয় পক্ষ ঢাল,সরকি,রামদা প্রভৃতি দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে । এছাড়া অস্ত্র ব্যবহারেরও অভিযোগ উঠেছে। সময় সুমন নামে এক যুবক গুলিবিদ্ধ এবং পুলিশ সহ অন্তত ২০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
সংঘর্ষের কারণে ঢাকা-ভাঙ্গা মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং সাধারণ যাত্রীদের চরম দুর্ভোগে পড়তে হয়।
এদিকে সংঘর্ষের খবর ছড়িয়ে পড়লে এলাকায় আতঙ্ক ও উত্তেজনা বিরাজ করতে থাকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে অবস্থান নিয়ে প্রায় দু,ঘন্টা পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে । । এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য পাওয়ার চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ২৩:০৯:০৬   ১৩৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
৭০ পিস ইয়াবাসহ ধনবাড়ীতে জামালপুরের যুবদল নেতা গ্রেফতার
শিশুদের অধিকার নিশ্চিত করতে সবাইকে কাজ করতে হবে: এমপি কালাম
বাংলাদেশে এসেই ধর্ম বদলে বিয়ে করলেন ফিনল্যান্ডের নাগরিক
সামাজিক সুরক্ষা ও কর্মসংস্থানের সমন্বয়ে দারিদ্র্য বিমোচনে বিশ্বে মডেল বাংলাদেশ : ড. তিতুমীর
স্থপতিদের আন্তর্জাতিক স্বীকৃতি, কর্মসংস্থান ও উচ্চশিক্ষার পথ সহজ করতে চায় সরকার : মাহ্দী আমিন
দেড় বছরের মধ্যে সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা চালু করা হবে : পরিবেশমন্ত্রী
হার দিয়ে অস্ট্রেলিয়া সিরিজ শুরু করল বাংলাদেশ নারী দল
বাংলাদেশে আবার ফ্যাসিবাদ ফিরলে দায় জামায়াতকে নিতে হবে: শামা ওবায়েদ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ