সালথায় কৃষি প্রণোদনায় ২ হাজার ৪৩০ কৃষকের হাতে বিনামূল্যে বীজ ও সার

প্রথম পাতা » ছবি গ্যালারী » সালথায় কৃষি প্রণোদনায় ২ হাজার ৪৩০ কৃষকের হাতে বিনামূল্যে বীজ ও সার
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬



সালথায় কৃষি প্রণোদনায় ২ হাজার ৪৩০ কৃষকের হাতে বিনামূল্যে বীজ ও সার

সালথা (ফরিদপুর) প্রতিনিধি: কৃষি উৎপাদন বৃদ্ধি এবং কৃষকদের উৎসাহিত করতে ফরিদপুরের সালথায় ২০২৫-২৬ অর্থবছরের খরিপ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ২ হাজার ৪৩০ জন কৃষকের মাঝে বিনামূল্যে শীতকালীন পেঁয়াজ (কন্দ), উফশী রোপা আমন ধানের বীজ এবং রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (৩০ জুন) দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে কৃষকদের হাতে এসব কৃষি উপকরণ তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে ৩০ জন কৃষকের প্রত্যেককে ৪ মণ করে পেঁয়াজ বীজ (কন্দ), একটি প্লাস্টিকের ড্রাম, ১ কেজি কীটনাশক, ২০ কেজি এমওপি সার এবং ২০ কেজি ডিএপি সার দেওয়া হয়।

এছাড়া উপজেলার ২ হাজার ৪০০ জন কৃষকের প্রত্যেককে ৫ কেজি উফশী রোপা আমন ধানের বীজ, ১০ কেজি এমওপি সার এবং ১০ কেজি ডিএপি সার বিনামূল্যে বিতরণ করা হয়।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সুদর্শন শিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা দবির উদ্দিন।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদার এবং উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. আছাদ মাতুব্বর।

এ সময় বক্তারা বলেন, কৃষকদের উৎপাদন ব্যয় কমিয়ে অধিক ফলন নিশ্চিত করতে সরকারের কৃষি প্রণোদনা কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তারা প্রাপ্ত বীজ ও সার যথাযথভাবে ব্যবহার করে কৃষি উৎপাদন আরও বৃদ্ধির আহ্বান জানান।

বাংলাদেশ সময়: ২৩:৪৬:৩২   ৪০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
বন্দরে কিশোর-কিশোরী ও নারীর ক্ষমতায়নে কমিউনিটি ডায়ালগ অনুষ্ঠিত
সালথায় কৃষি প্রণোদনায় ২ হাজার ৪৩০ কৃষকের হাতে বিনামূল্যে বীজ ও সার
ক্ষতিকর কনটেন্ট দ্রুত অপসারণে সাইবার নিরাপত্তা সংশোধন বিল পাস
ফরিদপুরের ভাঙ্গায় ২ গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ১০
সালথায় নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১
টেকনাফের দুর্গম পাহাড় থেকে অপহৃত চার তরুণ উদ্ধার
নারায়ণগঞ্জে পিস্তল ও ম্যাগাজিনসহ গ্রেপ্তার ১
কৃষক কার্ডের মাধ্যমে কৃষকরা ১০টি সুবিধা ভোগ করেন : তথ্য কর্মকর্তা
অনলাইন জুয়া প্রতিরোধে সংসদে নতুন আইন পাস

News 2 Narayanganj News Archive

আর্কাইভ