সারাদেশে হাম-ডেঙ্গুর উদ্বেগ, মধুখালীতে স্বস্তি—হাসপাতালে নেই কোনো ভর্তি রোগী

প্রথম পাতা » ছবি গ্যালারী » সারাদেশে হাম-ডেঙ্গুর উদ্বেগ, মধুখালীতে স্বস্তি—হাসপাতালে নেই কোনো ভর্তি রোগী
বুধবার, ১ জুলাই ২০২৬



সারাদেশে হাম-ডেঙ্গুর উদ্বেগ, মধুখালীতে স্বস্তি—হাসপাতালে নেই কোনো ভর্তি রোগী

মধুখালী প্রতিনিধি : সারাদেশে হাম ও ডেঙ্গু রোগে আক্রান্তের সংখ্যা বাড়লেও ফরিদপুরের মধুখালী উপজেলায় পরিস্থিতি তুলনামূলকভাবে স্বস্তিদায়ক। বর্তমানে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাম বা ডেঙ্গুতে আক্রান্ত কোনো রোগী ভর্তি নেই।
বুধবার (১ জুলাই) মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ঘুরে দেখা যায়, হাম ও ডেঙ্গু রোগে আক্রান্ত কোনো রোগী হাসপাতালের কোনো শয্যায় ভর্তি নেই।
এ বিষয়ে মধুখালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আল-আমিন সরোয়ার জানান, গত জুন মাসে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মোট পাঁচজন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছিল। তাদের সবাইকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে এবং সুস্থ হয়ে নিজ নিজ বাড়িতে ফিরে গেছেন। বর্তমানে তারা সবাই ভালো আছেন।
তিনি আরও জানান, এ পর্যন্ত মোট ছয়জন শিশু হামের উপসর্গ নিয়ে হাসপাতালে এসেছিল। তাদের সবার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকার মহাখালীতে পাঠানো হয়। পরীক্ষার ফলাফলে কারও শরীরে হাম রোগের উপস্থিতি (পজিটিভ) পাওয়া যায়নি। ফলে বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হামে আক্রান্ত কোনো রোগী ভর্তি নেই।
ডা. আল-আমিন সরোয়ার বলেন, হামের উপসর্গ নিয়ে আসা ছয়জন শিশুই প্রাথমিক চিকিৎসা গ্রহণের পর বাড়িতে ফিরে গেছে এবং বর্তমানে তারা সবাই সুস্থ রয়েছে।
উপজেলা স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, সারাদেশে হাম ও ডেঙ্গু নিয়ে উদ্বেগ থাকলেও মধুখালীতে এখন পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। তবে রোগ প্রতিরোধে সবাইকে সচেতন থাকার পাশাপাশি পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখা এবং প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য কর্মকর্তারা।

বাংলাদেশ সময়: ১৬:১৯:২৩   ১০৯ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


দ্বিপক্ষীয় ও বহুপাক্ষীয় সহযোগিতা জোরদারে বাংলাদেশ ও ইউএইয়ের আগ্রহ
সন্ত্রাস-নাশকতা ঠেকাতে বিএনপি’র নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কানাডার অ্যাসিস্ট্যান্ট ডেপুটি মিনিস্টারের সাক্ষাৎ
সরিষাবাড়িতে দুইটি অনুমোদনহীন ডায়াগনস্টিক সেন্টার বন্ধ ও অবৈধ বালু মজুতের সরঞ্জাম বিনষ্ট
নিজের অনুভূতি নিজের কাছেই রাখুন,যত্ন নিন নিজের
ভূমির রেকর্ড ডিজিটালাইজেশনে বাংলাদেশ সরকার ও ইউএনডিপির চুক্তি স্বাক্ষর
শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে দেশে ফিরিয়ে আনা হতে পারে: হুমায়ুন কবির
সরু ব্রিজে ছয় গ্রামের মানুষের দুর্ভোগ, ঢুকছে না অ্যাম্বুলেন্স ও ফায়ার সার্ভিস
পটুয়াখালীতে রাসপূজা উদ্বোধন করলেন এমপি মোশাররফ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ