চুয়াডাঙ্গায় গমের ভূষি তৈরির দায়ে ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

প্রথম পাতা » খুলনা » চুয়াডাঙ্গায় গমের ভূষি তৈরির দায়ে ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা
বুধবার, ১ জুলাই ২০২৬



চুয়াডাঙ্গায় গমের ভূষি তৈরির দায়ে ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

জেলার জীবননগর উপজেলায় অবৈধ প্রক্রিয়ায় গমের ভূষি তৈরি ও বাজারজাত করায় ‘মেসার্স শাহীন ট্রেডার্স’ নামে একটি ব্যবসা প্রতিষ্ঠানকে আজ ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার উপজেলার জীবননগর এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করা হয়।

অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান।

ভোক্তা অধিকার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বুধবার বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত জীবননগরে অভিযান পরিচালনা করে। এ সময় ওই এলাকার কীটনাশক ও ভূষির দোকানে তদারকি করা হয়। তদারকিকালে সম্পূর্ণ অবৈধ উপায়ে ব্র্যান্ডের (তীর গমের ভূষি) নকল বা অবৈধ পণ্য তৈরি ও বাজারজাত করার অপরাধে মেসার্স শাহীন ট্রেডার্সের স্বত্বাধিকারী মো. সাইফুল হককে ১ লাখ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

ভোক্তা অধিকারের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান বাসস’কে বলেন, অভিযান চলাকালীন ওই এলাকার অন্যান্য ব্যবসায়ীদেরও সতর্ক করা হয়েছে। বিশেষ করে দোকানে প্রতিদিনের মূল্য তালিকা হালনাগাদ করা, নির্ধারিত ও যৌক্তিক মূল্যে পণ্য কেনাবেচা করা এবং মেয়াদোত্তীর্ণ পণ্য, ওষুধ বা বীজ বিক্রি না করার জন্য নির্দেশনা প্রদান করা হয়।

এ অভিযানে সহযোগিতায় ছিলেন ক্যাব প্রতিনিধি মো. রফিকুল ইসলাম ও পুলিশের একটি টিম।

বাংলাদেশ সময়: ১৭:০২:২৫   ১০৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খুলনা’র আরও খবর


ফারাক্কার প্রভাবে দক্ষিণ-পশ্চিমের ৫৪ নদী ভরাট হয়েছে : পরিবেশ প্রতিমন্ত্রী
বিএনপি নেতারা ভুলভাল বলে প্রথাগতভাবে টিকে থাকার চেষ্টা করছেন: গোলাম পরওয়ার
জামায়াত-আ.লীগের পুরোনো প্রেম আবার জেগেছে: রাশেদ খান
ঝিনাইদহে সার মজুতের দায়ে ডিলারের জরিমানা
জামায়াত শেখ হাসিনা ও আ. লীগের এজেন্ডা বাস্তবায়ন করছে
নতুন গ্রামীণ সড়কে ইট নয়, ব্যবহার করতে হবে পরিবেশবান্ধব ব্লক: প্রতিমন্ত্রী
দেশের সব সেচ পাম্প পর্যায়ক্রমে সোলারে রূপান্তর করা হবে : বিদ্যুৎ প্রতিমন্ত্রী
সবার আগে জনগণের কথা শুনতে হবে: আইনমন্ত্রী
বাগেরহাটে ছাত্রদলের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ
বাংলাদেশে পরিকল্পিতভাবে মাদক ঢোকানো হচ্ছে : আইনমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ