ফরিদপুরে দুই বিরিয়ানি খাবার প্রতিষ্ঠানে ২০ হাজার টাকা জরিমানা

প্রথম পাতা » ছবি গ্যালারী » ফরিদপুরে দুই বিরিয়ানি খাবার প্রতিষ্ঠানে ২০ হাজার টাকা জরিমানা
বুধবার, ১ জুলাই ২০২৬



ফরিদপুরে দুই বিরিয়ানি খাবার প্রতিষ্ঠানে ২০ হাজার টাকা জরিমানা

ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুর জেলা প্রশাসনের উদ্যোগে বুধবার শহরের পশ্চিম খাবাসপুর মেডিকেল বাজারের বটতলা এলাকায় ঝটিকা মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। অভিযানে খাদ্যপণ্যে বিষাক্ত রং ও কেউড়া জল ব্যবহারের অপরাধে দুটি হাজি বিরিয়ানি ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দেব কুমার পাল এবং সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পার্থ প্রতিম।
অভিযানকালে পাশাপাশি অবস্থিত দুটি বিরিয়ানি প্রতিষ্ঠানে খাদ্যপণ্যে বিষাক্ত রং ও কেউড়া জল মিশ্রণের প্রমাণ পাওয়া গেলে নিরাপদ খাদ্য-সংক্রান্ত প্রযোজ্য আইনে প্রতিটি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান ও তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
মোবাইল কোর্টে প্রসিকিউশন অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন সিভিল সার্জন কার্যালয়ের জেলা স্যানিটারি ইন্সপেক্টর ও জেলা নিরাপদ খাদ্য পরিদর্শক মো. বজলুর রশীদ খান।
উল্লেখ্য নিরাপদ খাদ্য নিশ্চিত করা এবং জনস্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের মোবাইল কোর্ট ও অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে বলে জানানো হয়।

বাংলাদেশ সময়: ২০:৩৫:১৩   ১০৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


রোনালদোকে ছাড়াই ডেনমার্ককে হারিয়ে পর্তুগালের দারুণ জয়
জামালপুরের অজানা গল্প নিয়ে আবারও পর্দায় ‘ইত্যাদি’
একই দিনে সিনেপ্লেক্সে টম ক্রুজের দুই সিনেমা
সিঙ্গাপুরকে টাইব্রেকারে হারিয়ে নবম বাংলাদেশ
টাঙ্গাইলে উৎপাদনশীলতা দিবসে র‌্যালি ও আলোচনা সভা
জাতীয় উৎপাদনশীলতা দিবস আজ
মানুষের সঙ্গে কাজের সম্পৃক্ততাই আমাকে ক্লান্ত হতে দেয় না: ত্রাণমন্ত্রী
জনসম্পৃক্ত থেকে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর
উদ্ভাবন ও দক্ষতার সমন্বয়ে উৎপাদনশীলতা বাড়াতে হবে: শিল্প সচিব
জটিলতা কাটিয়ে আজ আসছে রুপপুরের পারমাণবিক জ্বালানি

News 2 Narayanganj News Archive

আর্কাইভ