নারায়ণগঞ্জে এইচএসি কেন্দ্র পরিদর্শন: ‘সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা সম্পন্নের প্রত্যাশা’ ডিসির

প্রথম পাতা » ছবি গ্যালারী » নারায়ণগঞ্জে এইচএসি কেন্দ্র পরিদর্শন: ‘সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা সম্পন্নের প্রত্যাশা’ ডিসির
বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬



নারায়ণগঞ্জে এইচএসি কেন্দ্র পরিদর্শন: ‘সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা সম্পন্নের প্রত্যাশা’ ডিসির

আজ বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে ২০২৬ সালের এইচএসি, আলিম ও সমমানের পরীক্ষা। পরীক্ষার প্রথম দিনেই নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মো. রায়হান কবির।

পরিদর্শনকালে তিনি পরীক্ষা কেন্দ্রের সার্বিক পরিবেশ, নিরাপত্তা ব্যবস্থা ও পরীক্ষার্থীদের সুবিধা-অসুবিধা সরেজমিনে দেখেন।

জেলা প্রশাসক পরীক্ষা কেন্দ্রে প্রবেশের সময় শিক্ষার্থীদের লেখনীর মনোযোগ যাতে নষ্ট না হয়, সেজন্য নীরবে শুধু পরিদর্শন করেন এবং দায়িত্বরতদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

এ সময় জেলা প্রশাসক বলেন, “২০২৬ সালের এইচএসি, আলিম ও সমমানের পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন হবে বলে আমি প্রত্যাশা করি। প্রশাসন সর্বাত্মক সহযোগিতা দিয়ে যাবে।”

পরিদর্শনের পর জেলা প্রশাসক আরও বলেন, “পরীক্ষার্থীদের আত্মবিশ্বাসের সঙ্গে পরীক্ষা দেওয়ার সুযোগ নিশ্চিত করাই আমাদের প্রধান লক্ষ্য। কোনো ধরনের অনিয়ম বরদাস্ত করা হবে না।”

পরিদর্শনের সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহদীসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বাংলাদেশ সময়: ১৬:৪২:৪৫   ১৩১ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
জামালপুরে ইয়াবা ও হেরোইনসহ গ্রেপ্তার নিজাম কারাগারে
সরিষাবাড়িতে নারীকে উত্ত্যক্ত করায় যুবক আটক, তদন্তের নির্দেশ
বাংলাদেশের সার্বভৌমত্ব ও অখণ্ডতার প্রতি চীনের সমর্থন অব্যাহত থাকবে : রাষ্ট্রদূত
বাণিজ্য চুক্তির বিষয়ে ইইউ-বাংলাদেশ আলোচনা ডিসেম্বরে
বিদেশে বসে বাংলাদেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে-ডেপুটি স্পিকার
শিল্প ও একাডেমিয়ার সম্পর্ক জোরদারে কাজ করছে সরকার : শিক্ষামন্ত্রী
সরিষাবাড়ীতে বিএনপি কার্যালয়ে হামলা ও ভাঙচুরের মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেফতার
দেশ ছেড়ে পালিয়েও শেখ হাসিনা প্রতিশোধের রাজনীতি করছেন : রিজভী
মাত্র ৪ বছর বয়সেই কিডনি রোগে আক্রান্ত অপর্ণা, বাঁচাতে প্রয়োজন আর্থিক সহযোগিতা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ