বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬

ফরিদপুরে জলাবদ্ধতা পরিদর্শনে সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ

প্রথম পাতা » ছবি গ্যালারী » ফরিদপুরে জলাবদ্ধতা পরিদর্শনে সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ
বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬



ফরিদপুরে জলাবদ্ধতা পরিদর্শনে সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ

ফরিদপুর জেলা প্রতিনিধি: ফরিদপুর পৌরসভার ৭ ও ৮ নম্বর ওয়ার্ডের গোয়ালচামট এলাকায় দীর্ঘদিনের জলাবদ্ধতার কারণে সৃষ্ট জনদুর্ভোগ সরেজমিনে পরিদর্শন করেছেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ।
আজ বৃহস্পতিবার তিনি জলাবদ্ধ এলাকাগুলো পরিদর্শন করে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় করেন এবং তাদের দীর্ঘদিনের ভোগান্তির কথা শোনেন। এলাকাবাসী জানান, বছরের পর বছর ধরে জলাবদ্ধতার কারণে সড়ক তলিয়ে যাওয়া, চলাচলে বিঘ্ন সৃষ্টি, শিক্ষা প্রতিষ্ঠান ও ব্যবসা-বাণিজ্যে নেতিবাচক প্রভাবসহ নিত্যদিনের জীবনযাত্রায় চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
পরিদর্শনকালে সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ বলেন, দীর্ঘদিনের এই সমস্যা দ্রুত ও স্থায়ীভাবে সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে। তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জলাবদ্ধতা নিরসনে কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং দ্রুত বাস্তবায়নের নির্দেশনা প্রদান করেন।
এ সময় ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের বিএনপির নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিপুলসংখ্যক এলাকাবাসী উপস্থিত ছিলেন।
এলাকাবাসী আশা প্রকাশ করেন, সংসদ সদস্যের এই পরিদর্শনের মাধ্যমে দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়া হবে এবং তাদের দুর্ভোগের অবসান ঘটবে।

বাংলাদেশ সময়: ২২:৪১:১৯   ৫ বার পঠিত