বোয়ালমারীতে পুকুরের চারপাশে অরক্ষিত বিদ্যুৎ সংযোগ, ভ্যানচালকের মৃত্যু

প্রথম পাতা » ছবি গ্যালারী » বোয়ালমারীতে পুকুরের চারপাশে অরক্ষিত বিদ্যুৎ সংযোগ, ভ্যানচালকের মৃত্যু
বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬



বোয়ালমারীতে পুকুরের চারপাশে অরক্ষিত বিদ্যুৎ সংযোগ, ভ্যানচালকের মৃত্যু

সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের বোয়ালমারীতে মাছের পুকুরের মাছ চুরি ঠেকাতে অরক্ষিত বিদ্যুৎ সংযোগের জিআই তারে জড়িয়ে এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে বোয়ালমারী উপজেলার চতুল ইউনিয়নের রাজাপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত মামুন বিশ্বাস রাজাপুর গ্রামের লাকু বিশ্বাসের ছেলে। তিনি পেশায় ভ্যানচালক হলেও কৃষিকাজও করতেন। তার দুই বছর বয়সী একটি ছেলে রয়েছে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বোয়ালমারী উপজেলার রাজাপুর গ্রামের একটি পুকুরে মাছ চাষ করয় চুরি ঠেকাতে আলোর ব্যবস্থা করতে বাঁশের খুঁটির সঙ্গে বিদ্যুতের সংযোগ দেওয়া হয়। খুঁটি স্থির রাখতে চারপাশে জিআই তার টাঙানো ছিল। দীর্ঘদিন ধরে ওই জিআই তার বিদ্যুতায়িত অবস্থায় ছিল জানিয়েছেন স্থানীয়রা। বৃহস্পতিবার ভোরে গরুর জন্য ঘাস কাটতে বাড়ি থেকে বের হন মামুন বিশ্বাস। ঘাস কেটে ফেরার পথে পুকুরপাড়ে মাটিতে থাকা বিদ্যুতায়িত জিআই তার তার পায়ে লেগে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

স্থানীয়রা দাবি, একই বিদ্যুতায়িত জিআই (গ্যালভানাইজড আয়রন) তারে গত এক মাসে তিনটি কুকুর মারা গেলেও দায়িত্বশীলরা কোনো ব্যবস্থা নেয়নি। এবার প্রাণ গেল মানুষের।

নিহতের বড় ভাই রুবেল বিশ্বাস বলেন, ‘আমার ভাই গরুর জন্য ঘাস কাটতে গিয়েছিল। পুকুরপাড়ে পড়ে থাকা বিদ্যুতায়িত জিআই তার পায়ে জড়িয়ে সে মারা গেছে। আগেও একই তারে তিনটি কুকুর মারা গেছে। তারপরও তারা ব্যবস্থা নেয়নি। এ মৃত্যুর জন্য দায়ীদের বিচার চাই। পুকুরের মালিক জাহিদুল শিকদার বলেন,‘ পুকুরটি লিজ দেওয়া ছিল। লিজগ্রহীতারা কীভাবে বিদ্যুৎ সংযোগ দিয়েছেন, তা জানা ছিল না। ঘটনাটি অত্যন্ত দুঃখজনক।

এ ঘটনায় পুকুর লিজগ্রহীতার দাবি, রাতে আলো জ্বালানোর জন্য বিদ্যুতের সংযোগ দেওয়া হয়েছিল এবং সকালে তা খুলে ফেলার কথা। হয়তো অসাবধানতাবশত সেদিন সংযোগ খোলা হয়নি, অথবা অন্য কোনো কারণে তারে বিদ্যুৎ চলে এসেছে। এ বিষয়ে বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুস্তাফিজুর রহমান বলেন, ‘খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ২২:৩৮:২০   ৮৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সদরপুরে নজরুল বর্ষ উদযাপন, দুই সাহিত্য পত্রিকার মোড়ক উন্মোচন
আজকের রাশিফল
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
৭০ পিস ইয়াবাসহ ধনবাড়ীতে জামালপুরের যুবদল নেতা গ্রেফতার
শিশুদের অধিকার নিশ্চিত করতে সবাইকে কাজ করতে হবে: এমপি কালাম
বাংলাদেশে এসেই ধর্ম বদলে বিয়ে করলেন ফিনল্যান্ডের নাগরিক
সামাজিক সুরক্ষা ও কর্মসংস্থানের সমন্বয়ে দারিদ্র্য বিমোচনে বিশ্বে মডেল বাংলাদেশ : ড. তিতুমীর
স্থপতিদের আন্তর্জাতিক স্বীকৃতি, কর্মসংস্থান ও উচ্চশিক্ষার পথ সহজ করতে চায় সরকার : মাহ্দী আমিন
দেড় বছরের মধ্যে সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা চালু করা হবে : পরিবেশমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ