![]()
ঢাকার আশুলিয়ায় বিশেষ অভিযান চালিয়ে ৪২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেট কার জব্দ করা হয়েছে।
বুধবার (১ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে আশুলিয়া থানাধীন নিরিবিলি বাসস্ট্যান্ড এলাকায় এ অভিযান চালানো হয়।
গ্রেফতার ব্যক্তিরা হলেন: মো. মাসুম (২২) ও মো. সোয়েব শেখ (২০)।
ডিবি পুলিশ জানায়, ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীনের দিকনির্দেশনায় ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল ইসলামের নেতৃত্বে ডিবির একটি দল নিরিবিলি বাসস্ট্যান্ড এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহভাজন একটি সাদা রঙের প্রাইভেট কার থামিয়ে তল্লাশি চালানো হয়। পরে গাড়িটি থেকে ৪২ কেজি গাঁজা উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ১২ লাখ ৬০ হাজার টাকা।
অভিযানে মাদক পরিবহনের দায়ে ২২ লাখ টাকা মূল্যের টয়োটা মডেলের প্রাইভেট কারটি জব্দ করা হয়েছে।
ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল ইসলাম বলেন, গ্রেফতার ব্যক্তিরা পেশাদার মাদক কারবারি। এ ঘটনায় তাদের বিরুদ্ধে আশুলিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। আজ বৃহস্পতিবার তাদের আদালতে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ২৩:০৫:১১ ৮ বার পঠিত