কল্যাণ তহবিলের চেক বিতরণে -রাষ্ট্র ও প্রশাসন আপনাদের পাশে আছে : ডিসি রায়হান কবির

প্রথম পাতা » ছবি গ্যালারী » কল্যাণ তহবিলের চেক বিতরণে -রাষ্ট্র ও প্রশাসন আপনাদের পাশে আছে : ডিসি রায়হান কবির
বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬



কল্যাণ তহবিলের চেক বিতরণে -রাষ্ট্র ও প্রশাসন আপনাদের পাশে আছে : ডিসি রায়হান কবির

নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে মৃত ও অক্ষমতাজনিত সরকারি কর্মচারীদের পরিবারের সদস্যদের মাঝে কল্যাণ তহবিলের চেক বিতরণ করা হয়েছে।

২-৭-২৬ বৃহস্পতিবার জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মো. রায়হান কবির।

চেক বিতরণকালে জেলা প্রশাসক বলেন, “যারা চাকরিরত অবস্থায় মৃত্যুবরণ করেছেন বা অক্ষমতার কারণে কাজ করতে পারছেন না, তাদের পরিবারের পাশে দাঁড়ানো রাষ্ট্র ও প্রশাসনের নৈতিক দায়িত্ব। এই সামান্য সহায়তা আপনাদের দুঃসময়ে শক্তি জোগাবে। আপনারা একা নন, জেলা প্রশাসন সবসময় আপনাদের পাশে আছে।”

তিনি আরও বলেন, সরকারি, কল্যাণ তহবিলের সুবিধা দ্রুত ও স্বচ্ছতার সঙ্গে প্রকৃত হকদারদের কাছে পৌঁছে দেওয়ার নির্দেশনা রয়েছে। এ ক্ষেত্রে কোনো ধরনের হয়রানি বা অনিয়ম বরদাস্ত করা হবে না।

অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক [সার্বিক], সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ এবং কল্যাণ তহবিলের চেক গ্রহণকারীরা উপস্থিত ছিলেন

বাংলাদেশ সময়: ২২:৫৮:৪৮   ১১৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সম্প্রীতি ও গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধ হতে হবে : নিপুণ রায়
আর্থিক সংকটে বন্ধ হবে না কোনো মেধাবীর পড়াশোনা: শ্রমমন্ত্রী
ত্রয়োদশ জাতীয় সংসদের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত
রমজানে খাদ্য সরবরাহ স্বাভাবিক রাখতে কর্মকর্তাদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান খাদ্যমন্ত্রীর
মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ
শুভ মহালয়া আজ দেবীপক্ষের সূচনায় দেবী দুর্গার আগমনী বার্তা
গণতন্ত্র পুনরুদ্ধারে শহীদ নাজির উদ্দিন জেহাদের আত্মত্যাগ জাতির প্রেরণা : রুহুল কবির রিজভী
ভাষা দক্ষতা ও কারিগরি জ্ঞানের সমন্বয়েই এগোবে বাংলাদেশের অর্থনীতি : ববি হাজ্জাজ
সংখ্যালঘু বা সংখ্যাগুরুর বিভাজন নয়, সমঅধিকারের পরিচয় হবে বাংলাদেশি: মাহদী আমিন
কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালকে ১ হাজার শয্যায় উন্নীত করা হবে : কৃষিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ