‘বৈশ্বিক পরিস্থিতির সঙ্গে সমন্বয় করে এলপিজি সিলিন্ডারের তাৎক্ষণিক দাম কমিয়েছে সরকার’

প্রথম পাতা » খুলনা » ‘বৈশ্বিক পরিস্থিতির সঙ্গে সমন্বয় করে এলপিজি সিলিন্ডারের তাৎক্ষণিক দাম কমিয়েছে সরকার’
শুক্রবার, ৩ জুলাই ২০২৬



‘বৈশ্বিক পরিস্থিতির সঙ্গে সমন্বয় করে এলপিজি সিলিন্ডারের তাৎক্ষণিক দাম কমিয়েছে সরকার’

বৈশ্বিক পরিস্থিতি সমন্বয় করে সরকার এলপিজি সিলিন্ডারের তাৎক্ষণিক দাম কমিয়েছে বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

শুক্রবার (৩ জুলাই) দুপুরে যশোর সার্কিট হাউজে জেলার পল্লী বিদ্যুৎ সমিতি ও পল্লী বিদ্যুতায়ন বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

প্রতিমন্ত্রী বলেন, এলপিজি গ্যাসের ৯৮ ভাগই আমদানি করতে হয়। যা পুরোপুরি বেসরকারি খাত নির্ভর। মধ্যপ্রাচ্যে সংকটের কারণে জ্বালানির দাম বৃদ্ধি পেয়েছে। এতে আমাদের মা-বোনদের সংসার চালাতে কষ্ট করতে হয়েছে।

যখনই বৈশ্বিক পরিস্থিতি পরিবর্তন হচ্ছে, তখনই আমরা মূল্য সমন্বয় করেছি। আশা করি, রাতারাতি বড় মূল্য সমন্বয় হয়েছে। এতে বাংলাদেশের মানুষের সংসার পরিচালনায় স্বস্তি এনে দেবে। যখনই সুযোগ হবে তখনই ধাপে ধাপে জ্বালানির দাম কমিয়ে স্বস্তিতে আনা হবে।

ভুতুড়ে বিদ্যুৎ বিল ও লোডশোডিং প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, এই তপ্ত গ্রীষ্মে যাতে বিদ্যুতের সার্ভিস নিশ্চিত করতে পারি সেটা নিয়ে বিদ্যুৎ বিভাগ কাজ করছে। কয়েক জায়গায় বিদ্যুৎ বিল নিয়ে নানা অভিযোগ উঠেছে, আমরা প্রতিটি বিদ্যুৎ অফিসে অভিযোগ সেন্টার করেছি। সেখানে যোগাযোগ করে সমাধান করার নির্দেশনা দিয়েছি।

তিনি বলেন, বিএনপি জনগণের সরকার। জনগণের সেবা নিশ্চিত করতে বিদ্যুৎ বিভাগের কর্মকর্তাদের আরও আন্তরিক হওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান, জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, জেলা বিএনপির সভাপতি সাবেরুল হক সাবুসহ বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭:০৪:৩৩   ৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খুলনা’র আরও খবর


চোর সন্দেহে মানসিক ভারসাম্যহীন যুবককে হত্যা, গ্রেফতার ১
‘বৈশ্বিক পরিস্থিতির সঙ্গে সমন্বয় করে এলপিজি সিলিন্ডারের তাৎক্ষণিক দাম কমিয়েছে সরকার’
চুয়াডাঙ্গায় গমের ভূষি তৈরির দায়ে ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা
বাগেরহাটে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত
খুলনায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন
ঝিনাইদহে জেলা পরিষদ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু
মানবতার সেবায় আত্মনিয়োগে প্রয়োজন ত্যাগের মানসিকতা : পরিবেশ প্রতিমন্ত্রী
মেহেরপুরে সীমান্তে ৭ জনকে পুশইন ঠেকাল স্থানীয়রা
প্রাথমিক বিদ্যালয়ে পচা খাবার দিলে সংশ্লিষ্টদের কঠোর শাস্তির মুখোমুখি হতে হবে : শিক্ষামন্ত্রী
কুয়েটকে শিক্ষার্থীবান্ধব ও গবেষণায় দেশের অন্যতম শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা হবে : ভিসি

News 2 Narayanganj News Archive

আর্কাইভ