চোর সন্দেহে মানসিক ভারসাম্যহীন যুবককে হত্যা, গ্রেফতার ১

প্রথম পাতা » খুলনা » চোর সন্দেহে মানসিক ভারসাম্যহীন যুবককে হত্যা, গ্রেফতার ১
শুক্রবার, ৩ জুলাই ২০২৬



চোর সন্দেহে মানসিক ভারসাম্যহীন যুবককে হত্যা, গ্রেফতার ১

নড়াইলে চোর সন্দেহে মানসিক ভারসাম্যহীন যুবক আনোয়ার হোসেনকে (৩২) নির্যাতন করে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামি আকাশ বিশ্বাসকে (২৫) গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (৩ জুলাই) ভোরে যশোরের নারকেলবাড়িয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার আকাশ বিশ্বাস নড়াইল সদর উপজেলার গোবরা মালোপাড়া এলাকার বাসিন্দা।

দুপুরের দিকে নড়াইল সদর থানার ওসি অজয় কুমার কুণ্ডু গণমাধ্যমকে বলেন, মামলার অন্য আসামিদের গ্রেফতারে অভিযান চলছে। এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

পরিবারের সদস্যদের ভাষ্য, আনোয়ার ছিলেন মানসিক ভারসাম্যহীন। গত ২৪ জুন সকালে নড়াইল সদর উপজেলার বাঁশগ্রামের নিজ বাড়ি থেকে বের হন তিনি। এরপর সেদিন রাতে সদর উপজেলার গোবরা এলাকায় তাকে চোর সন্দেহে গাছের সঙ্গে বেঁধে মারধর করা হয়। পরদিন সকালে পুলিশ তাকে উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে ভর্তি করে। খবর পেয়ে হাসপাতালে যায় পরিবার। পরে ২৯ জুন শারীরিক অবস্থার অবনতি হলে আনোয়ারকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (২ জুলাই) তার মৃত্যু হয়।

এ ঘটনায় নিহত আনোয়ারের বড় ভাই বাদী হয়ে আকাশ বিশ্বাসসহ পাঁচজনের নাম উল্লেখ এবং আরও কয়েকজনকে অজ্ঞাতনামা আসামি করে নড়াইল সদর থানায় মামলা করেছেন। বৃহস্পতিবার বিকালে আনোয়ারকে হত্যার বিচারের দাবিতে মানববন্ধন করেন এলাকাবাসী।

বাংলাদেশ সময়: ১৭:৪৯:১০   ১২৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খুলনা’র আরও খবর


অসংখ্য ডিসেম্বর আসবে তবুও শেখ হাসিনা ফিরে আসবে না : রাশেদ খান
ইজিবাইকে লিথিয়াম আয়ন ব্যাটারি ব্যবহারের উদ্যোগ নেওয়া হয়েছে : জ্বালানি প্রতিমন্ত্রী
প্রান্তিক খামারিদের অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করতে কাজ করছে সরকার : মৎস্য প্রতিমন্ত্রী
সাতক্ষীরায় বাল্যবিবাহকে লাল কার্ড দেখানো কিশোরীদের মাঝে প্রণোদনার চেক হস্তান্তর
খুলনায় বর্জ্য ব্যবস্থাপনায় নতুন দ্বার উম্মোচিত হবে : কেসিসি প্রশাসক
সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে বন্দুক-গোলাবারুদ উদ্ধার
বন্ধ পাটকল চালুর মাধ্যমে কর্মসংস্থানের প্রতিশ্রুতি হুইপ বকুলের
শারদীয় দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টি করতে আওয়ামী লীগ ষড়যন্ত্র করছে : রাশেদ খাঁন
খুলনায় ক্রিকেটের উন্মাদনা ; পর্দা উঠলো জাতীয় ক্রিকেট লিগের
অবৈধভাবে গ্যাস বিক্রি করায় চুয়াডাঙ্গায় ১ ব্যবসায়ীর জরিমানা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ