বিএনপি রাষ্ট্রক্ষমতায় আসলে দেশের কাঙ্ক্ষিত উন্নয়ন হয় : গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী

প্রথম পাতা » চট্টগ্রাম » বিএনপি রাষ্ট্রক্ষমতায় আসলে দেশের কাঙ্ক্ষিত উন্নয়ন হয় : গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী
শনিবার, ৪ জুলাই ২০২৬



বিএনপি রাষ্ট্রক্ষমতায় আসলে দেশের কাঙ্ক্ষিত উন্নয়ন হয় : গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের বলেছেন, চব্বিশের জুলাই ছাত্র-জনতার আন্দোলনের ফলে এ দেশে গণতন্ত্র ফিরে এসেছে। আজ মুক্ত পরিবেশে নাগরিক সমাবেশ করতে পারছি। অনেক লড়াই-সংগ্রামের পর ছাত্র-জনতার অভূতপূর্ব আন্দোলনে স্বৈরাচার সরকারের বিদায় হয়েছে, আমরা আজ এ অবস্থায় এসেছি।

তিনি বলেন, আপনারা জানেন যতোবার বিএনপি সরকার ক্ষমতায় এসেছে, দেশে কাঙ্ক্ষিত উন্নয়ন হয়েছে। সবসময়ই উন্নয়নের জোয়ার এসেছে। এবারও তার ব্যতিক্রম হবে না।

আজ বিকেলে কুমিল্লা টাউনহল মাঠে নাগরিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, আপনারা দেখেছেন- সরকার গঠনের পর প্রথম অধিবেশনেই কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ বিল পাস হয়েছে। কুমিল্লার মানুষের দীর্ঘদিনের স্বপ্ন বাস্তবায়ন হয়েছে। বিশেষ করে কুমিল্লা-৬ সদর আসনের যিনি সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন, তিনি একজন স্বপ্নবাজ মানুষ। রাজনীতিতে আমি তার কাছ থেকে অনেক কিছু শিখেছি। কীভাবে এলাকার উন্নয়নে কাজ আদায় করতে হয়, তা আমি তার কাছ থেকে শিখেছি।

তিনি আরো বলেন, প্রতিটি বিভাগে স্পোর্টস কমপ্লেক্স স্থাপনের জন্য বড় একটি প্রকল্প আসছে। কুমিল্লা এখনো বিভাগ হয়নি, তারপরও ইনশাআল্লাহ কুমিল্লায় স্পোর্টস কমপ্লেক্স স্থাপনের প্রকল্পটি আসছে।

কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আমিরুজ্জামান ভুঁইয়ার সভাপতিত্বে নাগরিক সভায় উন্নয়ন প্রস্তাবনা পেশ করেন কুমিল্লা-৬ আসনের এমপি মনিরুল হক চৌধুরী।

মনিরুল হক চৌধুরী বলেন, বর্তমান সরকারের ৩ মাসেই কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ, ওয়াসা গঠন হয়ে গেছে। সিটি কর্পোরেশনের সীমানা বৃদ্ধির কাজ চলমান। আপনারা বর্তমান সরকারের প্রতি আস্থা রাখেন, কথা দিচ্ছি তারেক রহমানের হাতে এ দেশ পথ হারাবে না।

কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম ভুঁইয়া স্বপন ও সাবেক যুগ্ম আহ্বায়ক মোজাহিদ চৌধুরীর সঞ্চালনায় উন্নয়ন সমন্বয় সভায় বক্তব্য রাখেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম এম শরীফুল করীম, কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাতুল বারী আবু, কুমিল্লা বারের পিপি অ্যাডভোকেট কাইমুল হক রিংকু, জেলা পরিষদ প্রশাসক মোস্তাক মিয়া, কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম, সাবেরা আলাউদ্দিন হেনা, দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, কুমিল্লা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মনিরুল হক সাক্কুসহ জেলা মহানগরের নেতৃবৃন্দ।

বাংলাদেশ সময়: ২৩:৪৫:৩৩   ১১৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


রমজানে খাদ্য সরবরাহ স্বাভাবিক রাখতে কর্মকর্তাদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান খাদ্যমন্ত্রীর
কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালকে ১ হাজার শয্যায় উন্নীত করা হবে : কৃষিমন্ত্রী
কুমিল্লায় ড. আখতার হামিদ খানের ২৭তম মৃত্যুবার্ষিকী পালিত
শিক্ষার্থীদের অবশ্যই প্রযুক্তিগত জ্ঞান অর্জন করতে হবে : অর্থমন্ত্রী
রমজানে নিত্যপণ্যের সরবরাহ ও যৌক্তিক মূল্য নিশ্চিতে কাজ করছে সরকার - বাণিজ্যমন্ত্রী
কুমিল্লায় বিশ্ব দৃষ্টি দিবসে সচেতনতামূলক র‌্যালি
কুমিল্লায় গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
গুজব ও অপতথ্য ছড়িয়ে দুর্গোৎসবকে প্রশ্নবিদ্ধ করার সুযোগ দেওয়া হবে না
কৃষিপণ্যকে প্রধান রপ্তানি পণ্যে পরিণত করার লক্ষ্যে কাজ করছে সরকার : কৃষিমন্ত্রী
পলাতকদের সাংগঠনিক তৎপরতার কোন সুযোগ নেই : পানিসম্পদ মন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ