বন্দরে কৃষকের মাঝে গাছের চারা, বীজ ও সার বিতরণ

প্রথম পাতা » ছবি গ্যালারী » বন্দরে কৃষকের মাঝে গাছের চারা, বীজ ও সার বিতরণ
রবিবার, ৫ জুলাই ২০২৬



বন্দরে কৃষকের মাঝে গাছের চারা, বীজ ও সার বিতরণ

নারায়ণগঞ্জের বন্দরে কৃষি উৎপাদন বৃদ্ধি, খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ এবং পরিবেশ সংরক্ষণের লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে গাছের চারা, উন্নতমানের শাকসবজির বীজ, সার ও কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে।

রোববার (৫ জুলাই) সকালে কৃষি প্রণোদনা ও পুনর্বাসন কর্মসূচির (২০২৫-২৬ অর্থবছর) আওতায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি অফিস এ অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শিবানী সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা তাসলিমা আক্তার, অতিরিক্ত কৃষি কর্মকর্তা নুরে কাওছার, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আল মাহমুদ হাসান, বন্দর থানার অফিসার ইনচার্জ জামাল উদ্দিন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এরশাদ হোসেন, বন্দর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহফুজুল আলম জাহিদ, গ্রাম্য আদালতের কর্মকর্তা সীমা আক্তারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কৃষি উদ্যোক্তা ও প্রান্তিক কৃষকরা।

প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট আবুল কালাম বলেন, প্রকৃত রাজনৈতিক কর্মীরা কখনো সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত হন না। তারা দেশ ও দলের প্রতি অনুগত থেকে মানুষের কল্যাণে কাজ করেন।

তিনি বলেন, দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কৃষি উৎপাদন বৃদ্ধির পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষায় ব্যাপক বৃক্ষরোপণের বিকল্প নেই। কৃষকদের উৎপাদন ব্যয় কমাতে এবং টেকসই কৃষি উন্নয়ন নিশ্চিত করতে সরকার বিভিন্ন কৃষিবান্ধব প্রণোদনা কর্মসূচি বাস্তবায়ন করছে।

আলোচনা সভা শেষে উপজেলা প্রাঙ্গণে ফল উৎসবের উদ্বোধন করেন সংসদ সদস্য আবুল কালাম। পরে ৫৪৪ জন কৃষকের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা, ৭০০ জনের মাঝে শাকসবজির বীজ এবং ৬০ জন কৃষকের মাঝে সার ও বিভিন্ন কৃষি সরঞ্জাম বিতরণ করা হয়।

বাংলাদেশ সময়: ২৩:১২:১৮   ১০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
১৮ বছরের নির্যাতনের পর অস্থিরতা স্বাভাবিক, তবে নেতাকর্মীদের ধৈর্য ধরতে হবে: দুদু
বন্দরে কৃষকের মাঝে গাছের চারা, বীজ ও সার বিতরণ
পূর্বধলায় জেলা প্রশাসকের সরকারি দফতর পরিদর্শন ও মতবিনিময়
তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে উঠতে হবে : প্রশাসক প্রিন্স
চাঁপাইনবাবগঞ্জে আড়াই কেজি হেরোইনসহ একই পরিবারের ৪ জন আটক
দক্ষতাভিত্তিক অভিবাসনে গুরুত্বারোপ, আইওএমের সহযোগিতা চান শামা ওবায়েদ
​ কালকিনি পৌরসভায় ৮মাস ধ‌রে সুপেয় পানির তীব্র সংকট, চরম দুর্ভোগে হাজারো মানুষ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ