বন্দরে অটোরিকশাচালক মাসুম রানা হত্যা মামলায় সন্দেহভাজন তিনজন আটক

প্রথম পাতা » ছবি গ্যালারী » বন্দরে অটোরিকশাচালক মাসুম রানা হত্যা মামলায় সন্দেহভাজন তিনজন আটক
মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬



অটোচালক মাসুম রানা হত্যা: আটক ৩

নারায়ণগঞ্জের বন্দরে অটোরিকশাচালক মাসুম রানা হত্যা মামলায় জড়িত থাকার সন্দেহে তিনজনকে আটক করেছে র‍্যাব-১১। পরে তাদের বন্দর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

আটক ব্যক্তিরা হলেন— সোনাচড়া এলাকার বাসিন্দা পারভেজ (২১), ধামগড় এলাকার বাসিন্দা আল আমিন (৩৫) এবং ঢাকেশ্বরী এলাকার বাসিন্দা রফিকুল ইসলাম (২২)।

পুলিশ জানায়, আটক ব্যক্তিদের ব্যাপক জিজ্ঞাসাবাদ ও তথ্য-উপাত্ত যাচাই-বাছাই শেষে সোমবার আদালতে ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় পাঠানো হয়েছে।

মামলার বিবরণে জানা যায়, গত ২৯ জুন জীবিকার তাগিদে অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন মাসুম রানা। দীর্ঘ ছয় দিন নিখোঁজ থাকার পর গত ৪ জুলাই বন্দরের ঢাকেশ্বরী এলাকার একটি ডোবা থেকে তার অর্ধগলিত মরদেহ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় নিহতের স্ত্রী বন্দর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলাটি তদন্ত করছে পুলিশ। আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

বাংলাদেশ সময়: ০:২৩:৪২   ৫৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


মেধাভিত্তিক ও বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়াই সরকারের অঙ্গীকার : মাহদী আমিন
হবিগঞ্জে নদী ভাঙন এলাকা পরিদর্শন করলেন হুইপ জিকে গউছ
ক্ষেতলালে জমি নিয়ে সংঘর্ষ, আহত ১০
চকরিয়ায় বন্যার পানিতে নৌকা ডুবে দুই বোনের মৃত্যু
শিবগঞ্জে রাইস মিলের পাহারাদারকে হত্যা মামলায় গ্রেপ্তার ২
রাজনীতি ভোগের জন্য নয়, এটি জনগণের ভাগ্য পরিবর্তনের মাধ্যম : তথ্যমন্ত্রী
চট্টগ্রামে বন্যাদুর্গত এলাকা পরিদর্শনে বিরোধীদলীয় নেতা
ইরানে নতুন করে বিস্ফোরণ, হামলার কথা অস্বীকার যুক্তরাষ্ট্রের
জুলাই স্মৃতি জাদুঘর খুলে দেওয়ার কাজ চলছে : সংস্কৃতিমন্ত্রী
তিস্তা মহাপরিকল্পনার ক্রেডিট নিতে জামায়াত মাঠে নেমেছে: পানিসম্পদ প্রতিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ