বরিশালে প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে বিভাগীয় প্রশাসনের প্রস্তুতি

প্রথম পাতা » ছবি গ্যালারী » বরিশালে প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে বিভাগীয় প্রশাসনের প্রস্তুতি
বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬



বরিশালে প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে বিভাগীয় প্রশাসনের প্রস্তুতি

আগামী ১৩ জুলাই বরিশালে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান| এরই মধ্যে প্রধানমন্ত্রীর বরিশাল সফরকে ঘিরে সব ধরনের প্রস্তুতি নিয়েছে বরিশালের বিভাগীয় প্রশাসনসহ দলীয় নেতা-কর্মীরা|

তারেক রহমানের বরিশাল জেলায় আগমন উপলক্ষে আজ বৃহস্পতিবার সকাল ১০টায় প্রস্তুতি সভা করেছে বিভাগীয় ও জেলা প্রশাসন|

সভায় বরিশালের বিভাগীয় প্রশাসন, জেলা প্রশাসন, বরিশাল সিটি করপোরেশন, জেলা পরিষদের প্রশাসক, পুলিশ প্রশাসনসহ আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক ও সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন|

সভায় সভাপতিত্ব করেন বরিশালের বিভাগীয় কমিশনার খলিল আহমেদ| তিনি জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ১৩ জুলাই সকালে ঢাকা থেকে বরিশালের উদ্দেশে রওনা হবেন| তিনি গৌরনদী ও বরিশাল সদরে বেশ কিছু অনুষ্ঠানে যোগ দেবেন| তার আগমনকে ঘিরে শতভাগ প্রস্তুতি নেয়া হয়েছে| এসময় প্রধানমন্ত্রীর অনুষ্ঠানকে সুন্দর করতে সকলের প্রতি আহ্বান জানান বিভাগীয় কমিশনার|

সভা থেকে জানা গেছে, ১৩ জুলাই সকাল সাড়ে ৬টায় নিজ বাসা থেকে প্রধানমন্ত্রী বরিশালের উদ্দেশ্যে যাত্রা করবেন| সকাল সাড়ে ১০টায় তিনি বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নে খননকৃত সরিকল-বাটাজোর খালের পাশে বৃক্ষরোপণ কর্মসূচিতে যোগ দেবেন|

সকাল সাড়ে ১১টায় তিনি বরিশাল নগরীর ত্রিশ গোডাউন বধ্যভূমি সংলগ্ন বৃক্ষরোপণ কর্মসূচিতে যোগ দেবেন| পরে তিনি জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে সাংগঠনিক সভায় যোগদান করবেন|

আয়োজিত সভায় বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক এ্যাড. বিলকিস আক্তার জাহান শিরিন, জেলা প্রশাসক মামুন খন্দকার, জেলা পরিষদের প্রশাসক আকন কুদ্দুসুর রহমান, জেলা পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান, মহানগর বিএনপি’র আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক, সদস্য সচিব জিয়া উদ্দিন সিকদার, জেলা বিএনপি’র সদস্য সচিব এ্যাড. আবুল কালাম শহীনসহ নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন|

সভা শেষে প্রধানমন্ত্রী তারেক রহমানের বরিশাল আগমন নিয়ে বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক ও বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এ্যাড. বিলকিস আক্তার জাহান শিরিন বলেন, তারেক রহমান বিএনপি’র চেয়ারম্যান বর্তমান প্রধানমন্ত্রী| তার এই আগমন উপলক্ষে আমাদের নেতা-কর্মীদের মধ্যে আনন্দের সীমা নেই| প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণ করতে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠন ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে| আমরা বরিশালবাসী প্রধানমন্ত্রীকে বরণ করতে প্রস্তুত|

বাংলাদেশ সময়: ১৭:০৭:১৩   ৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
পরিবেশ মেলা ও জাতীয় বৃক্ষমেলার উদ্বোধন প্রধানমন্ত্রীর
দুর্যোগে ক্ষতিগ্রস্তদের জন্য সরকারের বিশেষ নজর রয়েছে: দীপেন দেওয়ান
প্রধানমন্ত্রীর অনুশাসনে বগুড়ার উন্নয়ন, তুরস্কের সহায়তায় হবে ড্রোন কারখানা : মীর শাহে আলম
কালকিনি মডেল প্রেসক্লাবে সংবাদ সম্মেলন,মিথ্যা মামলায় জড়ানোর অভিযোগ ভুক্তভোগী বাবুল বয়াতির
বোয়ালমারীতে পাওনা টাকা চাওয়ায় জীবন নাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন
আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী
প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য : স্বাস্থ্যমন্ত্রী
বরিশালে প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে বিভাগীয় প্রশাসনের প্রস্তুতি
আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ