নাশতকা মামলায় মেলান্দহের ইউপি চেয়ারম্যান ও আ.লীগ নেতা জুবেরী গ্রেপ্তার

প্রথম পাতা » ছবি গ্যালারী » নাশতকা মামলায় মেলান্দহের ইউপি চেয়ারম্যান ও আ.লীগ নেতা জুবেরী গ্রেপ্তার
বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬



নাশতকা মামলায় মেলান্দহের ইউপি চেয়ারম্যান ও আ.লীগ নেতা জুবেরী গ্রেপ্তার

জামালপুর প্রতিনিধি: জামালপুরের মেলান্দহে দুরমুট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও হেভিওয়েট আওয়ামী লীগ নেতা সৈয়দ খালেকুজ্জামান জুবেরীকে নাশকতা মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ।

​বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুর দেড়টার দিকে মেলান্দহ উপজেলা পরিষদের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবায়দুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
​তিনি জামালপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এবং দুরমুট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়াও তিনি দুরমুঠ ইউনিয়ন পরিষদের একাধিকবারের নির্বাচিত সফল চেয়ারম্যান।

​পুলিশ সূত্রে জানা গেছে, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই এই প্রভাবশালী নেতা ও ইউপি চেয়ারম্যান দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন। অবশেষে মেলান্দহ থানায় দায়ের হওয়া একটি নাশকতা মামলায় তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।

মেলান্দহ থানার ওসি মো. ওবায়দুর রহমান জানান, “আসামির বিরুদ্ধে থানায় একটি সুনির্দিষ্ট নাশকতার মামলা থাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া সম্পন্ন করে ইতিমধ্যেই তাকে আদালতে পাঠানো হয়েছে।”

বাংলাদেশ সময়: ১৯:৩৯:৩৩   ৯২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


প্রান্তিক পর্যায়ে চিকিৎসাসেবা পৌঁছে দিতে সুনির্দিষ্ট সংস্কারের পাশাপাশি বাজেট বৃদ্ধি করেছে সরকার - স্বাস্থ্য প্রতিমন্ত্রী
দেশে এক হাজার খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা করেছে সরকার - আসাদুল হাবিব দুলু
আলফাডাঙ্গায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ শুরু
আলফাডাঙ্গায় মধুমতির ভাঙন রোধে ১৪ হাজার জিওব্যাগ ফেলা শুরু
সালথায় ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের লিফলেট বিতরণ
সম্প্রীতি ও গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধ হতে হবে : নিপুণ রায়
আর্থিক সংকটে বন্ধ হবে না কোনো মেধাবীর পড়াশোনা: শ্রমমন্ত্রী
ত্রয়োদশ জাতীয় সংসদের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত
রমজানে খাদ্য সরবরাহ স্বাভাবিক রাখতে কর্মকর্তাদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান খাদ্যমন্ত্রীর
মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ