আলফাডাঙ্গায় মধুমতির ভাঙন রোধে ১৪ হাজার জিওব্যাগ ফেলা শুরু

প্রথম পাতা » ছবি গ্যালারী » আলফাডাঙ্গায় মধুমতির ভাঙন রোধে ১৪ হাজার জিওব্যাগ ফেলা শুরু
শনিবার, ১০ অক্টোবর ২০২৬



আলফাডাঙ্গায় মধুমতির ভাঙন রোধে ১৪ হাজার জিওব্যাগ ফেলা শুরু

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের আলফাডাঙ্গায় মধুমতি নদীর ভয়াবহ ভাঙন ঠেকাতে জরুরি ভিত্তিতে জিওব্যাগ ফেলার কাজ শুরু করেছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।

শনিবার (১০ অক্টোবর) সকাল থেকে উপজেলার বুড়াইচ ইউনিয়নের চরখোলাবাড়িয়া এলাকায় নদীর ভাঙনপ্রবণ ১১০ মিটার অংশে ১৪ হাজার জিওব্যাগ ফেলার কার্যক্রম শুরু হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি মধুমতি নদীতে পানি বৃদ্ধি ও তীব্র স্রোতের কারণে চরখোলাবাড়িয়া এলাকায় ভাঙন ভয়াবহ রূপ নেয়। মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে আটটি বসতঘর নদীগর্ভে বিলীন হয়ে যায়। এতে চরম অনিশ্চয়তার মধ্যে পড়েছেন নদীতীরবর্তী পরিবারগুলো। পাশাপাশি হুমকির মুখে রয়েছে আরও শত শত বসতবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও এলাকার গুরুত্বপূর্ণ স্থাপনা।
নদীভাঙনে বসতভিটা হারানোর আশঙ্কায় স্থানীয় বাসিন্দারা দ্রুত কার্যকর পদক্ষেপের দাবিতে মানববন্ধন করেন। বিষয়টি বিভিন্ন জাতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত হওয়ার পর ভাঙন প্রতিরোধে জরুরি উদ্যোগ নেওয়া হয়।

স্থানীয় বাসিন্দা মো. আলামিন মিয়া ও রবিউল ইসলামসহ অনেকে বলেন, জিওব্যাগ ফেলার উদ্যোগে আপাতত ভাঙনের তীব্রতা কমতে পারে। তবে এতে স্থায়ী সমাধান হবে না। নদীভাঙন থেকে বসতভিটা ও এলাকার গুরুত্বপূর্ণ স্থাপনা রক্ষায় দ্রুত সিসি ব্লক দিয়ে স্থায়ী বাঁধ নির্মাণ করতে হবে।

তাঁরা বলেন, নদীভাঙনে ইতোমধ্যে অনেক পরিবার সর্বস্ব হারিয়েছে। নতুন করে বসতভিটা হারানোর আতঙ্কে দিন কাটছে নদীপাড়ের মানুষের। তাই জরুরি ভিত্তিতে জিওব্যাগ ফেলার পাশাপাশি স্থায়ী প্রতিরক্ষা বাঁধ নির্মাণে সরকারের কার্যকর উদ্যোগ চান তাঁরা।

স্থানীয়দের প্রত্যাশা, জরুরি এই কার্যক্রমের মাধ্যমে ভাঙন পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে এবং স্থায়ী বাঁধ নির্মাণের মাধ্যমে মধুমতির অব্যাহত ভাঙন থেকে চরখোলাবাড়িয়াকে সুরক্ষিত করা হবে।

বাংলাদেশ সময়: ২২:২৪:০৯   ৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


প্রান্তিক পর্যায়ে চিকিৎসাসেবা পৌঁছে দিতে সুনির্দিষ্ট সংস্কারের পাশাপাশি বাজেট বৃদ্ধি করেছে সরকার - স্বাস্থ্য প্রতিমন্ত্রী
দেশে এক হাজার খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা করেছে সরকার - আসাদুল হাবিব দুলু
আলফাডাঙ্গায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ শুরু
আলফাডাঙ্গায় মধুমতির ভাঙন রোধে ১৪ হাজার জিওব্যাগ ফেলা শুরু
সালথায় ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের লিফলেট বিতরণ
সম্প্রীতি ও গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধ হতে হবে : নিপুণ রায়
আর্থিক সংকটে বন্ধ হবে না কোনো মেধাবীর পড়াশোনা: শ্রমমন্ত্রী
ত্রয়োদশ জাতীয় সংসদের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত
রমজানে খাদ্য সরবরাহ স্বাভাবিক রাখতে কর্মকর্তাদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান খাদ্যমন্ত্রীর
মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ