আলফাডাঙ্গায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ শুরু

প্রথম পাতা » ছবি গ্যালারী » আলফাডাঙ্গায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ শুরু
শনিবার, ১০ অক্টোবর ২০২৬



আলফাডাঙ্গায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ শুরু

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের আলফাডাঙ্গায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নের লক্ষ্যে মাঠপর্যায়ের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রথম পর্যায়ের দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু হয়েছে। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের ডিজিটাল পদ্ধতিতে তথ্য সংগ্রহের সুবিধার্থে ট্যাব দেওয়া হয়েছে।

শনিবার (১০ অক্টোবর) সকালে উপজেলা মিনি হলরুমে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ আয়োজনে এ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ১০ ও ১১ অক্টোবর এ প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হবে। এতে মোট ৫১ জন প্রশিক্ষণার্থী অংশ নেবেন। প্রথম দিনে আলফাডাঙ্গা, টগরবন্দ ও বানা ইউনিয়নের ১৩ জন তথ্য সংগ্রহকারী ও দুজন সুপারভাইজারসহ মোট ১৫ জন প্রশিক্ষণে অংশ নেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জোবায়ের হাবিব। বক্তব্যে তিনি বলেন, ফ্যামিলি কার্ড কর্মসূচি সুষ্ঠুভাবে বাস্তবায়নের জন্য মাঠপর্যায়ে নির্ভুল তথ্য সংগ্রহ ও যাচাই-বাছাই নিশ্চিত করতে হবে। প্রকৃত উপকারভোগীদের সঠিকভাবে চিহ্নিত করতে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে। এ ক্ষেত্রে কোনো ধরনের ভুল তথ্য যাতে অন্তর্ভুক্ত না হয়, সেদিকে বিশেষ নজর দিতে হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা ঝুমুর সরকার। সভাপতির বক্তব্যে তিনি বলেন, ফ্যামিলি কার্ড কর্মসূচির সফল বাস্তবায়নে মাঠপর্যায়ে সঠিক ও নির্ভরযোগ্য তথ্য সংগ্রহ অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীরা তথ্য সংগ্রহ ও ডিজিটাল পদ্ধতিতে তথ্য সংরক্ষণের বিষয়ে প্রয়োজনীয় দক্ষতা অর্জন করবেন। প্রশিক্ষণলব্ধ জ্ঞান কাজে লাগিয়ে দায়িত্বপ্রাপ্ত এলাকায় সুষ্ঠুভাবে কার্যক্রম পরিচালনা করতে হবে।

বাংলাদেশ সময়: ২২:২৫:২০   ৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


প্রান্তিক পর্যায়ে চিকিৎসাসেবা পৌঁছে দিতে সুনির্দিষ্ট সংস্কারের পাশাপাশি বাজেট বৃদ্ধি করেছে সরকার - স্বাস্থ্য প্রতিমন্ত্রী
দেশে এক হাজার খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা করেছে সরকার - আসাদুল হাবিব দুলু
আলফাডাঙ্গায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ শুরু
আলফাডাঙ্গায় মধুমতির ভাঙন রোধে ১৪ হাজার জিওব্যাগ ফেলা শুরু
সালথায় ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের লিফলেট বিতরণ
সম্প্রীতি ও গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধ হতে হবে : নিপুণ রায়
আর্থিক সংকটে বন্ধ হবে না কোনো মেধাবীর পড়াশোনা: শ্রমমন্ত্রী
ত্রয়োদশ জাতীয় সংসদের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত
রমজানে খাদ্য সরবরাহ স্বাভাবিক রাখতে কর্মকর্তাদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান খাদ্যমন্ত্রীর
মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ