সালথায় ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের লিফলেট বিতরণ

প্রথম পাতা » ছবি গ্যালারী » সালথায় ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের লিফলেট বিতরণ
শনিবার, ১০ অক্টোবর ২০২৬



সালথায় ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের লিফলেট বিতরণ

সালথা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের সালথায় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে লিফলেট বিতরণ করেছে উপজেলা জামায়াতে ইসলামী। শনিবার (১০ অক্টোবর) দুপুরে সালথা সদর বাজারসহ উপজেলার বিভিন্ন বাজারে পথচারীদের মধ্যে এসব লিফলেট বিতরণ করেন সংগঠনটির নেতাকর্মীরা।

লিফলেট বিতরণকালে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর আমির আবুল ফজল মুরাদ, সেক্রেটারি তরিকুল ইসলাম, জামায়াত নেতা আবু ছায়েম মোল্লা ও নসরু মিয়াসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মী।

উপজেলা জামায়াতে ইসলামীর আমির আবুল ফজল মুরাদ বলেন, ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে বিভিন্ন এলাকায় ও প্রতিষ্ঠানে নিয়মিত প্রচার কার্যক্রম চালানো হচ্ছে। এডিস মশার বংশবিস্তার রোধ এবং ডেঙ্গু থেকে সুরক্ষার উপায় সম্পর্কে মানুষকে সচেতন করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি বলেন, ডেঙ্গু প্রতিরোধে বাড়ির আশপাশ পরিষ্কার রাখা, জমে থাকা পানি অপসারণ এবং এডিস মশার প্রজননস্থল ধ্বংস করা জরুরি। এ বিষয়ে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।

বাংলাদেশ সময়: ২২:২৩:০১   ১০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


প্রান্তিক পর্যায়ে চিকিৎসাসেবা পৌঁছে দিতে সুনির্দিষ্ট সংস্কারের পাশাপাশি বাজেট বৃদ্ধি করেছে সরকার - স্বাস্থ্য প্রতিমন্ত্রী
দেশে এক হাজার খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা করেছে সরকার - আসাদুল হাবিব দুলু
আলফাডাঙ্গায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ শুরু
আলফাডাঙ্গায় মধুমতির ভাঙন রোধে ১৪ হাজার জিওব্যাগ ফেলা শুরু
সালথায় ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের লিফলেট বিতরণ
সম্প্রীতি ও গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধ হতে হবে : নিপুণ রায়
আর্থিক সংকটে বন্ধ হবে না কোনো মেধাবীর পড়াশোনা: শ্রমমন্ত্রী
ত্রয়োদশ জাতীয় সংসদের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত
রমজানে খাদ্য সরবরাহ স্বাভাবিক রাখতে কর্মকর্তাদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান খাদ্যমন্ত্রীর
মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ