সাবেক এমপি নূর মোহাম্মদকে বকশীগঞ্জের মামলায় শ্যোন অ্যারেস্টের অনুমতি

প্রথম পাতা » ছবি গ্যালারী » সাবেক এমপি নূর মোহাম্মদকে বকশীগঞ্জের মামলায় শ্যোন অ্যারেস্টের অনুমতি
বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬



সাবেক এমপি নূর মোহাম্মদকে বকশীগঞ্জের মামলায় শ্যোন অ্যারেস্টের অনুমতি

জামালপুর প্রতিনিধি: জামালপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা নূর মোহাম্মদকে বকশীগঞ্জ থানায় দায়েরকৃত একটি বিস্ফোরক মামলায় শ্যোন অ্যারেস্ট (গ্রেপ্তার) দেখানোর অনুমতি দিয়েছেন আদালত।

​আজ বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে জামালপুরের বকশীগঞ্জ আমলি আদালতের বিচারক তানজিনা আক্তার এই আদেশ দেন।

​জামালপুর জজ আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী আনিসুজ্জামান গামা জানান, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর সাবেক এমপি নূর মোহাম্মদ আত্মগোপনে চলে যান। পরবর্তীতে তার বিরুদ্ধে বকশীগঞ্জ থানায় একটি বিস্ফোরক মামলা দায়ের করা হয়।

​সম্প্রতি ঢাকার একটি মামলায় তাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছিল। বকশীগঞ্জের মামলায় তাকে শ্যোন অ্যারেস্ট দেখানোর জন্য তদন্ত কর্মকর্তা আদালতে আবেদন করলে বিচারক তা মঞ্জুর করেন।

​বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আমিনুল ইসলামের আবেদনের প্রেক্ষিতেই আদালত এই অনুমতি দিয়েছেন।

এদিকে ​রাষ্ট্রপক্ষের আইনজীবী আরও জানান, ​”আগামী ১৪ জুলাই সাবেক এই এমপির জামিন শুনানির দিন ধার্য রয়েছে। আমরা আশা করছি সেদিন তদন্ত কর্মকর্তা রিমান্ডের আবেদন করবেন। জামিন ও রিমান্ড শুনানির পর আদালত পরবর্তী সিদ্ধান্ত জানাবেন।”

বাংলাদেশ সময়: ১৯:৪৫:৪৮   ১০৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সম্প্রীতি ও গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধ হতে হবে : নিপুণ রায়
আর্থিক সংকটে বন্ধ হবে না কোনো মেধাবীর পড়াশোনা: শ্রমমন্ত্রী
ত্রয়োদশ জাতীয় সংসদের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত
রমজানে খাদ্য সরবরাহ স্বাভাবিক রাখতে কর্মকর্তাদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান খাদ্যমন্ত্রীর
মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ
শুভ মহালয়া আজ দেবীপক্ষের সূচনায় দেবী দুর্গার আগমনী বার্তা
গণতন্ত্র পুনরুদ্ধারে শহীদ নাজির উদ্দিন জেহাদের আত্মত্যাগ জাতির প্রেরণা : রুহুল কবির রিজভী
ভাষা দক্ষতা ও কারিগরি জ্ঞানের সমন্বয়েই এগোবে বাংলাদেশের অর্থনীতি : ববি হাজ্জাজ
সংখ্যালঘু বা সংখ্যাগুরুর বিভাজন নয়, সমঅধিকারের পরিচয় হবে বাংলাদেশি: মাহদী আমিন
কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালকে ১ হাজার শয্যায় উন্নীত করা হবে : কৃষিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ