ফরিদপুরে বিশ্ব পরিবেশ দিবস পালিত

প্রথম পাতা » ছবি গ্যালারী » ফরিদপুরে বিশ্ব পরিবেশ দিবস পালিত
বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬



ফরিদপুরে বিশ্ব পরিবেশ দিবস পালিত

ফরিদপুর জেলা প্রতিনিধি: ফরিদপুরে যথাযোগ্য মর্যাদায় বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সোহরাব হোসেন। সঞ্চালনা করেন পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক সাঈদ আনোয়ার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক মাজহারুল ইসলাম।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) রায়হান গফুর, ডেপুটি সিভিল সার্জন শাহ মো. বদরুদ্দোজা, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরিচালক কৃষিবিদ মোহাম্মদ শাহাদুজ্জামান, সাংবাদিক পান্না বালা, সঞ্জীব দাস, এস এম মনিরুজ্জামান, ফরিদপুর ইটভাটা বালি সমিতির সভাপতি আব্দুর রউফ মিয়া, পরিচর্যা হাসপাতালের পরিচালক ও ফরিদপুর পৌরসভার সাবেক ২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আনিসুর রহমান, নির্বাহী পরিচালক শিপ্রা গোস্বামী, এফডিএর নির্বাহী পরিচালক আজহারুল ইসলাম, এসডিসির নির্বাহী পরিচালক কাজী আশরাফুল হাসান, তিহান আহমেদসহ বিভিন্ন সরকারি, বেসরকারি ও স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।

আলোচনা সভায় বক্তারা বিশ্ব পরিবেশ দিবসের তাৎপর্য তুলে ধরে বলেন, পরিবেশ রক্ষায় সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে একযোগে কাজ করতে হবে। ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর, নিরাপদ ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে সবাইকে আরও সচেতন হওয়ার আহ্বান জানান তারা।

বক্তারা বলেন, পরিবেশ সংরক্ষণে নিয়মিত বৃক্ষরোপণ ও গাছের পরিচর্যার পাশাপাশি একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের ব্যবহার কমিয়ে পাটজাত পণ্যের ব্যবহার বাড়াতে হবে। পরিবেশবান্ধব জীবনধারা গড়ে তুলতে জনগণের প্রতি তারা আহ্বান জানান।

অনুষ্ঠানের শেষ পর্বে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী ১২ জনের হাতে ক্রেস্ট ও সম্মাননা তুলে দেন অতিথিরা। এ সময় বিজয়ীদের অভিভাবক, বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, এনজিও কর্মী এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২২:৫১:১৭   ১১৪ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


২৪ ডিসেম্বর শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেবে মধুখালীর শিক্ষাপ্রতিষ্ঠানগুলো
ভোটাভুটিতে তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা চূড়ান্ত
স্বাস্থ্য, গ্রামীণ অবকাঠামো ও বিদ্যুৎসহ ১০ প্রকল্পে একনেকের অনুমোদন
তামাক নিয়ন্ত্রণ আইনের বিধিমালা দ্রুত প্রণয়নের দাবি তরুণদের
৪ কোটি টাকার সেতুতে সংযোগ সড়ক নেই, দুর্ভোগ ৬ বছরেও কা‌টে‌নি
দলীয় কার্যক্রমে অসন্তোষ, গোপালগঞ্জে বিএনপির ৬ নেতার পদত্যাগ
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর সাথে দক্ষিণ আফ্রিকার হাইকমিশনারের সাক্ষাৎ
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
সালথায় ছাত্রলীগ নেতা তালহা রাব্বী গ্রেপ্তার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ