সব গন্ডগোলের রিমোট কন্ট্রোল দিল্লির হাতে: গোলাম পরওয়ার

প্রথম পাতা » ছবি গ্যালারী » সব গন্ডগোলের রিমোট কন্ট্রোল দিল্লির হাতে: গোলাম পরওয়ার
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬



সব গন্ডগোলের রিমোট কন্ট্রোল দিল্লির হাতে: গোলাম পরওয়ার

দেশে সব রাজনৈতিক গন্ডগোল পাকানো আর জুলুমের রিমোট কন্ট্রোল দিল্লির হাতে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

শুক্রবার (১৭ জুলাই) দুুপরে নরসিংদীর শিশু একাডেমি মিলনায়তনে জেলা জামায়াতের (রুকন) সদস্য সম্মেলনে তিনি এ কথা বলেন।

মিয়া গোলাম পরওয়ার বলেন, যে কোনো সাংবিধানিক ও রাজনৈতিক বিতর্ক সংসদেই সমাধান হওয়া উচিত। বিএনপির উচিৎ দেশকে সংঘাতের দিকে ঠেলে না দিয়ে সংসদে জুলাই সনদের আইনি ভিত্তির জন্য গণভোটের রায় মেনে সংস্কার কাজ করা। দাবি আদায়ে সংসদে ব্যর্থ হলে আমাদের রাজপথে যাওয়া ছাড়া আর বিকল্প থাকবে না।

তিনি বলেন, জাতি দীর্ঘ ১৮ বছর জ্বালাও-পোড়াও, হরতাল-ধর্মঘটে অতিষ্ট, তাই এই পরিস্থিতি থেকে দেশকে রক্ষার দায়িত্ব এখন বিএনপির।

শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণার বিষয়ে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল বলেন, শেখ হাসিনার ফেরার বিষয়টি সরকার-আইনি ব্যাপার। এ বিষয়ে সরকারই সিদ্ধান্ত নেবে। তবে জুলাই-আগস্টের নিষ্ঠুরতা ও বর্বরতার ক্ষতচিহ্ন এখনো শুকায়নি। ফলে দেশের কোটি কোটি মানুষ তাদের বর্বরতার বিচার দাবি করে। জনগণ এমন ফ্যাসিবাদী শক্তির কোনো রাজনৈতিক অধিকার চায় না।

এসময় তিনি বলেন, এই দেশে সব রাজনৈতিক গন্ডগোল পাকানো আর জুলুম করানো সব কিছুর রিমোট কন্ট্রোল তো দিল্লি করছে। সব আন্তর্জাতিক আইন, বন্দিবিনিময় আইন, জেনেভা কনভেনশন লঙ্ঘন করে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে প্রযুক্তিগত সুযোগ-সুবিধা আরাম-আয়েশে থাকার সুযোগ দিচ্ছে দিল্লী। লাল জুলাইয়ের চেতনা দেশের জনগণ এখনো ধারণ করে। কোনো ফ্যাসিবাদী শক্তিকে জনগণ বরদাস্ত করবে না।

নরসিংদী জেলা জামায়াতে ইসলামীর সংগঠক মো. ইব্রাহিম ভুইয়ার সভাপতিত্বে সদস্য সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন এমপি, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা আ ফ ম আব্দুস সাত্তার, কর্মপরিষদ সদস্য মশিউল আলমসহ অন্যান্যরা।

এর আগে, নরসিংদী জেলার রুকনদের নিয়ে কর্মশালার আয়োজন করে জামায়াতে ইসলামী।

বাংলাদেশ সময়: ১৬:৫১:১৮   ৭৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সদরপুরে অটোরিকশার ধাক্কায় প্রাণ গেল শিশুর
জামালপুরে বিপুল পরিমাণ ইয়াবাসহ চিহ্নিত মাদক সম্রাট শামীম গ্রেপ্তার
বেতন ও কারখানা খোলার দাবিতে ফতুল্লায় ইউনাইটেড এ্যাপারেলের শ্রমিকদের অবরোধ
আইনশৃঙ্খলা, দুর্নীতি দমন ও সুশাসন নিশ্চিত করায় সরকারের জোর
ক্যানসার চিকিৎসা ব্যবস্থায় আইএইএ সহযোগিতার গুরুত্ব তুলে ধরলেন বিজ্ঞানমন্ত্রী
ফতুল্লায় চুরি যাওয়া স্বর্ণালংকারের বড় অংশ উদ্ধার, গাড়িচালক গ্রেপ্তার
স্থানীয় সরকার সক্ষমতা বাড়াতে ইউএনডিপির সঙ্গে কাজের প্রত্যাশা মন্ত্রীর
নারায়ণগঞ্জ সদর উপজেলায় ফ্রিল্যান্সিং প্রশিক্ষণে প্রথম আফসানা পেলেন ল্যাপটপ
ডেঙ্গু নিয়ন্ত্রণে মশক নিধন কার্যক্রম জোরদারের নির্দেশ সাখাওয়াতের
‘অন্তরে বন্দর’ উদ্বোধন, সেবাপ্রার্থীদের ভোগান্তি কমাতে পদক্ষেপের নির্দেশ ডিসির

News 2 Narayanganj News Archive

আর্কাইভ