নেপালকে হারিয়ে বাংলাদেশের উড়ন্ত সূচনা

প্রথম পাতা » খেলাধুলা » নেপালকে হারিয়ে বাংলাদেশের উড়ন্ত সূচনা
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬



নেপালকে হারিয়ে বাংলাদেশের উড়ন্ত সূচনা

এশিয়ান গেমসের প্রস্তুতির প্রথম পরীক্ষায় দারুণ শুরু করেছে বাংলাদেশ নারী কাবাডি দল। ঘরের মাঠে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচে নেপালকে ৩৪-২৪ পয়েন্টে হারিয়ে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে স্বাগতিকরা।

শুক্রবার ঢাকার জাতীয় কাবাডি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে মাঠে যেমন ছিল বাংলাদেশের আধিপত্য। প্রথমার্ধ শেষ হয় ১৪-১০ ব্যবধানে বাংলাদেশের এগিয়ে থেকে। শেষ পর্যন্ত ১০ পয়েন্টের বড় জয় নিয়েই মাঠ ছাড়ে লাল-সবুজের প্রতিনিধিরা। ম্যাচসেরা হয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক শ্রাবণী মল্লিক।

খেলা শুরুর আগে প্রধানমন্ত্রীর কন‍্যা জাইমা রহমান দুই দলের খেলোয়াড়দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

সিরিজের উদ্বোধন করেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ও বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সভাপতি মো. আলী হোসেন ফকির।

তিনি বলেন, ‘কাবাডি আমাদের জাতীয় খেলা এবং সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সাফল্য আমাদের ক্রীড়া ঐতিহ্যের গর্ব। আমি বিশ্বাস করি, বাংলাদেশ ও নেপালের মধ্যকার এই সিরিজ দুই দেশের খেলোয়াড়দের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা ও বন্ধুত্বের সেতুবন্ধন আরও দৃঢ় করবে।’

অনুষ্ঠানে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (ক্রীড়া) আমেনা বেগম, জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক (ক্রীড়া) মোহাম্মদ আমিনুল এহসান উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২৩:৫৯:৪১   ৬৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


ভ্যালেন্সিয়াকে ৫ গোলে উড়িয়ে বার্সেলোনার চারে চার
মেসির দুই অ্যাসিস্টের পরও মায়ামিকে রুখে দিলেন সেই এমবোলো
গোল পাননি রোনালদো, মৌসুমের প্রথম হার আল-নাসরের
পাকিস্তানকে ৫৫ রানে অলআউট করে ভারতের বড় জয়
ইসাকের জোড়ায় প্রথম জয় লিভাপুলের
বার্সেলোনা ছেড়ে কাতারের ক্লাবে গেলেন স্প্যানিশ ফুটবলার
বিপিএল স্থগিত করে ক্রিকেটারদের ম্যাচ ফি বাড়াল বিসিবি
নারায়ণগঞ্জ প্রিপারেটরি স্কুলে আন্তঃক্লাস ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত
জাতীয় দলের হয়েও ৩৫০ রান করতে চান হৃদয়
রেকর্ড দামে ম্যানচেস্টার সিটিতে যোগ দিলেন এনজো ফার্নান্দেজ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ