মাদারগঞ্জে বসতবাড়িতে ভয়াবহ আগুন, নিঃস্ব কলেজ কর্মচারী

প্রথম পাতা » ছবি গ্যালারী » মাদারগঞ্জে বসতবাড়িতে ভয়াবহ আগুন, নিঃস্ব কলেজ কর্মচারী
শনিবার, ১৮ জুলাই ২০২৬



মাদারগঞ্জে বসতবাড়িতে ভয়াবহ আগুন, নিঃস্ব কলেজ কর্মচারী

মাদারগঞ্জ (জামালপুর): জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় এক ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি বসতবাড়ি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। শনিবার (১৮ জুলাই) সকালে উপজেলার আদারভিটা ইউনিয়নের গুনেরবাড়ি এলাকায় মির্জা আজম কলেজ সংলগ্ন লুৎফর রহমান ওরফে লতু খানের বাড়িতে এই দুর্ঘটনা ঘটে।

​ভুক্তভোগী লতু খান স্থানীয় মির্জা আজম কলেজের নৈশপ্রহরী হিসেবে কর্মরত আছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, হঠাৎ করেই লতু খানের বসতবাড়িতে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালালেও শেষ রক্ষা হয়নি। আগুনে লতু খানের ঘরের আসবাবপত্র, পরিধেয় বস্ত্র এবং ঘরে থাকা নগদ টাকাসহ সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে।

​প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই এই ভয়াবহ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে। এই ঘটনায় পরিবারটি বর্তমানে সম্পূর্ণ নিঃস্ব হয়ে খোলা আকাশের নিচে দিন কাটাচ্ছে।

বাংলাদেশ সময়: ১৫:১৬:০৮   ৭২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


জামালপুরে নিজ ঘর থেকে নার্সের মরদেহ উদ্ধার
ফরিদপুর মেডিকেল কলেজে ‌কালচারাল অ্যান্ড ডিবেট ক্লাবের উদ্বোধন
বিএনপি জনগণের কল্যাণে কাজ করে: মৎস্য অবমুক্তকরণ কর্মসূচিতে এমপি নায়াব ইউসুফ
ফতুল্লা থানা বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী: র‍্যালি ও বৃক্ষরোপণে
নারায়ণগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি
নির্যাতিত নেতাকর্মীদের মূল্যায়ন করা হবে: সাখাওয়াত
রাজনৈতিকভাবে নিপীড়িত সংসদ-সদস্যদের সাথে আইপিইউ এর মহাসচিব মিজ অ্যান্ডা ফিলিপের সাক্ষাৎ অনুষ্ঠিত
জনগণের আস্থা ধরে রাখাই বিএনপির সবচেয়ে বড় চ্যালেঞ্জ: রিজভী
ক্ষমতার মজা চিরস্থায়ী নয় : হুইপ নিজান
মাদক চোরাচালান বন্ধে ঢেলে সাজানো হচ্ছে মাদকদ্রব্য অধিদপ্তর: স্বরাষ্ট্রমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ