‘নজরুল ভিলেজ’-এর ফলক উন্মোচন করলেন ভূমিমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » ‘নজরুল ভিলেজ’-এর ফলক উন্মোচন করলেন ভূমিমন্ত্রী
শনিবার, ১৮ জুলাই ২০২৬



‘নজরুল ভিলেজ’-এর ফলক উন্মোচন করলেন ভূমিমন্ত্রী

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মরণে ঘোষিত ‘নজরুল বর্ষ’ উপলক্ষে রাজশাহী জেলা প্রশাসনের উদ্যোগে নবনির্মিত ‘নজরুল ভিলেজ’-এর ফলক উন্মোচন ও নির্মাণকাজের উদ্বোধন করেছেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু।

আজ বেলা ১১টায় রাজশাহী কেন্দ্রীয় বোটানিক্যাল গার্ডেন ও চিড়িয়াখানার বিপরীতে অবস্থিত ‘নজরুল ভিলেজ’-এর ফলক উন্মোচন করেন তিনি। জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ, সুধীসমাজ এবং সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ।

ফলক উন্মোচন শেষে মন্ত্রী বলেন, কবি কাজী নজরুল ইসলাম কেবল আমাদের গর্বই নন, তিনি মুসলিম রেনেসাঁর এক অনন্য রূপকার। রাজশাহীতে ‘নজরুল ভিলেজ’ স্থাপনের ফলে নজরুল গবেষকদের জন্য নতুন দিগন্ত উন্মোচিত হবে এবং স্থানীয় সাংস্কৃতিক চর্চা আরও বেগবান হবে।

সেইসঙ্গে, ‘নজরুল ভিলেজ’ এর কাজ সম্পন্ন হয়ে যাওয়ার পর প্রধানমন্ত্রী তারেক রহমানকে রাজশাহীতে নিয়ে এসে তা উদ্বোধন করানো আশ্বাসও দেন তিনি। এরপর, জাতীয় কবি নজরুলের রুহের মাগফেরাত কামনায় আয়োজিত দোয়া ও মোনাজাতে অংশগ্রহণ শেষে তিনি ‘নজরুল ভিলেজ’ চত্বরে একটি কৃষ্ণচূড়া চারা রোপণ করেন।

অনুষ্ঠানে জানানো হয়, প্রকল্পটির জন্য প্রাথমিকভাবে বিভিন্ন উৎস থেকে ২৫ লাখ টাকার একটি তহবিল সংগ্রহ করা হয়েছে। এরমধ্যে ‘নজরুল মঞ্চ’ নির্মাণের জন্য ১০ থেকে ১২ লাখ টাকা ব্যয় নির্ধারণ করা হয়েছে।

উল্লেখ্য, প্রস্তাবিত স্থানে কোনো বহুতল ভবন নির্মাণ করা হচ্ছে না। এটি সর্বসাধারণের জন্য সম্পূর্ণ উন্মুক্ত থাকবে। যে-কোনো দল বা গোষ্ঠী যে-কোনো সময় এখানে এসে নজরুলের নাটক, পালাগান এবং সাহিত্যের বিভিন্ন শাখার চর্চা করতে পারবেন।

নজরুল চর্চাকে একটি কাঠামোর মধ্যে আনতে ইতোমধ্যে ‘নজরুল ক্যালেন্ডার’ ঘোষণা করা হয়েছে। এই ক্যালেন্ডার অনুযায়ী সারা বছর জুড়েই এখানে নিয়মিত নানা অনুষ্ঠানের আয়োজন করা হবে। আগামী মাসের জন্য নির্ধারিত অনুষ্ঠানগুলো যাতে এই প্রাঙ্গণেই আয়োজন করা যায়, সে লক্ষ্যে আপাতত ‘নজরুল মঞ্চ’-এর কাজ দ্রুত সম্পন্ন করার উদ্যোগ নেওয়া হয়েছে।

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, কবিতা ও গান নতুন প্রজন্মের মাঝে ব্যাপকভাবে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে এ নতুন উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এই উদ্যোগের কেন্দ্রবিন্দু হিসেবে ‘নজরুল ভিলেজ’ এ নির্মিত হচ্ছে ‘নজরুল মঞ্চ’ এবং ‘নজরুল কর্নার’।

বাংলাদেশ সময়: ১৬:৪৫:৫৯   ৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


কালকিনিতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, শতভাগ বৃত্তি অর্জনে এলাকায় আনন্দোচ্ছ্বাস
বরিশালের পথে কালকিনির ভূরঘাটায় জামায়াত আমীরের সংক্ষিপ্ত পথসভা
নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের উদ্বোধন
সমন্বিত উদ্যোগে বন্যা দুর্গতদের দোরগোড়ায় সেবা পৌঁছাতে হবে: প্রতিমন্ত্রী মীর হেলাল
‘নজরুল ভিলেজ’-এর ফলক উন্মোচন করলেন ভূমিমন্ত্রী
শেরপুর পৌরসভার উদ্যোগে পরিস্কার পরিচ্ছন্নতা কর্মসূচি
দক্ষ মানবসম্পদ গঠনে স্কিল আইটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে: ডেপুটি স্পিকার
১০৪তম আন্তর্জাতিক সমবায় দিবস উপলক্ষে ফরিদপুরে আলোচনা সভা ও চারাগাছ বিতরণ
চীনের সঙ্গে জিও পলিটিকাল ও ব্যবসায়িক সম্পর্ক আরও দৃঢ় হবে : মির্জা ফখরুল
ভূ-রাজনীতি নয়, অর্থনীতিই বাংলাদেশের বৈদেশিক নীতির মূল ভিত্তি : তথ্যমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ