
ডাসার (মাদারীপুর) প্রতিনিধি : বরিশাল বিভাগীয় সমাবেশে যোগদানের উদ্দেশ্যে যাওয়ার পথে মাদারীপুরের কালকিনি উপজেলার পৌরসভার ভূরঘাটা এলাকায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমানকে শুভেচ্ছা জানাতে সমবেত হন স্থানীয় নেতাকর্মীরা। এ সময় তিনি এক সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য রাখেন।
পথসভায় ডা. শফিকুর রহমান বলেন, “জাতি, ধর্ম ও বর্ণ নির্বিশেষে সকল মানুষের কল্যাণে আমাদের কাজ করতে হবে। যেকোনো দুর্যোগকালীন সময়ে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে দ্রুত সহযোগিতা পৌঁছে দেওয়া জামায়াতের প্রতিটি কর্মীর নৈতিক দায়িত্ব।” তিনি নেতাকর্মীদের মানবিকতা, ন্যায়বিচার ও জনসেবাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে জনগণের মন জয় করার এবং আস্থা অর্জনের আহ্বান জানান।
পথসভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোয়াজ্জেম হোসেন হেলাল, কালকিনি উপজেলা আমীর মাওলানা এনামুল হক, পৌর আমীর মাওলানা রফিকুল ইসলাম ও ডাসার উপজেলা আমীর মাওলানা আব্দুস সালাম।
এ ছাড়া আরও উপস্থিত ছিলেন কালকিনি পৌর মেয়র পদপ্রার্থী হাসান জামান খান, উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা জাকির হোসেন মোল্লা, পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী মাওলানা আমিনুল ইসলামসহ কালকিনি ও ডাসার উপজেলা এবং পৌর জামায়াতের বিপুলসংখ্যক নেতাকর্মী ও স্থানীয় সাধারণ জনতা এ সময় উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৭:২০:০৬ ৪ বার পঠিত