মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: এমপি মান্নান

প্রথম পাতা » ছবি গ্যালারী » মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: এমপি মান্নান
শনিবার, ১৮ জুলাই ২০২৬



মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: এমপি মান্নান

তরুণ প্রজন্মকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে খেলাধুলা ও সুস্থ বিনোদনের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান। তিনি বলেন, শরীর ও মনকে সচল রাখতে এবং যুবসমাজকে বিপথগামী হওয়া থেকে বাঁচাতে নিয়মিত খেলাধুলার চর্চা বাড়াতে হবে।

শনিবার (১৮ জুলাই) দুপুরে সোনারগাঁয়ের মেঘনা শিল্পনগরী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত ‘সেলিম-সাঈদ স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬ (সিজন-২)’ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

যুবদল নেতা খাইরুল ইসলাম সজীবের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।

মাদক ব্যবসায়ীদের কঠোর হুঁশিয়ারি দিয়ে এমপি মান্নান বলেন, মাদক নির্মূলে বর্তমান সরকার ‘জিরো টলারেন্স’ নীতিতে অটল। নতুন আইনের মাধ্যমে মাদকসহ আটক হলে জামিনের কোনো সুযোগ নেই, এমনকি সর্বোচ্চ সাজার ব্যবস্থাও রয়েছে। তাই সময় থাকতে মাদকসহ সব ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড থেকে ফিরে আসতে মাদক কারবারিদের প্রতি আহ্বান জানান তিনি।

তিনি বলেন, সুস্থ বিনোদন তরুণদের নৈতিক চরিত্র গঠনে সহায়তা করে। মাদকবিরোধী এই লড়াইয়ে প্রশাসনের পাশাপাশি মাঠ পর্যায়ের তরুণ সমাজকেও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, সিনিয়র সহ-সভাপতি কাজী নজরুল ইসলাম টিটু, সোনারগাঁ থানার তদন্ত ওসি আনোয়ার হোসেন, পৌর বিএনপির সভাপতি শাহজাহান মিয়া, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আতাউর রহমান, সহ-সভাপতি রফিকুল ইসলাম, মনিরুজ্জামান, জয়নাল আবেদীন ও মাসুম রানা।

এছাড়া জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি হারুন-অর-রশিদ মিঠু, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নুরে ইয়াসিন নোবেল, কাউসার আহমেদ, হযরত আলী রানা ও সাইদুর রহমান শাকিলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, এবারের টুর্নামেন্টে মোট ৩২টি দল অংশ নিচ্ছে। উদ্বোধনী ম্যাচে সোনারগাঁ পৌরসভা সূর্য সৈনিক একাদশ ও শরীয়তপুর সুপার এলিভেন মুখোমুখি হয়।

বাংলাদেশ সময়: ২৩:১৮:৪৩   ৬৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ
ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি
ফরিদপুরে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
ফরিদপুরে ভোজ্যতেল ক্রয়-বিক্রয়ে অনিরাপদ ড্রাম ব্যবহার বন্ধে এডভোকেসি সভা
সব দেশের সঙ্গে সমতার ভিত্তিতে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে চাই : রিজভী
সুথারের ঘূর্ণিতে নাস্তানাবুদ লঙ্কানরা, গলে ভারতের বড় জয়
সরকারি জলমহাল ইজারা প্রদান কমিটির সভা
ভারপ্রাপ্ত স্পীকারের সাথে সৌজন্য সাক্ষাৎ করলেন বার্ডো প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক
নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি: ভূমির জটিলতা নিরসনে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের নির্দেশ
সোনারগাঁয়ে ১০ মামলার আসামি দুর্ধর্ষ ডাকাত ‘ব্লেড সজিব’ গ্রেপ্তার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ